সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. Spellen
  6. Topaz Photo Ai Pro 402
  7. Uncategorized
  8. অন্যান্য
  9. অপরাধ
  10. অর্থনীতি
  11. আইন আদালত
  12. আইন ও পরামর্শ
  13. আন্তর্জাতিক
  14. আবহাওয়া
  15. ইসলাম

না ভোলার গান ‘আমরা ভোলা জেলার মানুষ’

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
নভেম্বর ৩, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

গানটিতে ভোলার ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আবেগ-অনুভূতি ও যাপিত জীবন চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মেঘনা পারের মানুষের সংগ্রামী জীবনের চিত্র এতে সুন্দরভাবে উঠে এসেছে। অন্যদিকে গানের কথা, সুর, গায়কি, চিত্রগ্রহণ—এই চারের অসাধারণ সমন্বয় দর্শক-শ্রোতা হৃদয়ে ভালো লাগার শ্রোতাদের মনে এক গভীর ভালো লাগার অনুভূতি জন্ম দেয়। ৭ মিনিট ১৬ সেকেন্ডের গানের নান্দনিক ভিডিও চিত্রায়ণ—যেন চোখের সামনে ভোলার এক জীবন্ত ডায়েরি।

‘আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পারের মানুষ’ গানটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চোখে পড়ার সঙ্গে সঙ্গে গানটি শুনলাম; চিত্রায়ণ দেখলাম। এক কথায় অসাধারণ। ভোলার প্রিয়মুখ সাংবাদিক ও গীতিকবি হারুন অর রশীদের কথা, সুর ও নির্দেশনায় তৈরি এ মৌলিক আঞ্চলিক গানটি প্রকাশের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই চার লাখের বেশি দর্শক-শ্রোতা উপভোগ করেছেন। এ সংখ্যা ক্রমশ বাড়তে বাড়তে এখন ১ মিলিয়ন ছুঁই ছুঁই।

গানটি ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি মাত্র এক দিনেই চার হাজারেরও বেশি ফেসবুক ওয়ালে শেয়ার হয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে গানটির প্রমো বা প্রথম ২৭ সেকেন্ডের ক্লিপ, যা প্রকাশের পরপরই নয় লাখের বেশি মানুষ দেখেছেন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ভোলার শিল্পী উত্তম ঘোষ, তালহা তালুকদার বাঁধন, রূপা দে, আমিরুল মোমিন, হারুন অর রশীদ, প্রীতি দে, মেধা দত্ত ও সৃষ্টি। নৃত্যে অংশ নিয়েছেন স্বর্ণজয়ী প্রীয়াঙ্কা গুহ। এ ছাড়া এতে অভিনয় করেছেন ভোলার বেশ কিছু পরিচিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।

গানের রচয়িতা ও সুরকার, চ্যানেল আইয়ের ভোলা প্রতিনিধি এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত আধুনিক গানের গীতিকার হারুন অর রশীদ এ গান প্রসঙ্গে বললেন, ‘আমি চেয়েছি ভোলার মানুষ, প্রকৃতি আর ঐতিহ্যকে একটি গানের মধ্যে ধারণ করতে। ভোলাকে যাঁরা জানেন না, তাঁরাও যেন এই গান শুনে ভোলাকে অনুভব করতে পারেন। ভোলার মানুষের ভালোবাসাই এ গানকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। এ সাফল্য ভোলার সব মানুষের।’

গানটি শুনে আমার মনে হচ্ছে, ‘আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পারের মানুষ’ গান শুধু ভোলার সীমারেখায় সীমাবদ্ধ থাকবে না; বরং সারা দেশের মানুষের কাছে ভোলার সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল পরিচয় হয়ে উঠবে।

সর্বশেষ - আন্তর্জাতিক