শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. Spellen
  6. Topaz Photo Ai Pro 402
  7. Uncategorized
  8. অন্যান্য
  9. অপরাধ
  10. অর্থনীতি
  11. আইন আদালত
  12. আইন ও পরামর্শ
  13. আন্তর্জাতিক
  14. আবহাওয়া
  15. ইসলাম

জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
নভেম্বর ৮, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার রাতেই জানিয়েছিল বিসিবি। জানানো হয়েছিল, কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। দুদিন পর আজ রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি।

তিন সদস্যের কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীও।

অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, মঞ্জুরুল তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করেছেন। আরও কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেছেন, তাঁরা তাঁর ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। ২০২১ সাল থেকে দেড় বছরের বেশি সময় ধরে ঘটে যাওয়া এসব ঘটনা বিসিবির শীর্ষ পর্যায়ে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন জাহানারা আলম।

জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
তবে মঞ্জুরুল গতকাল দাবি করেছেন, জাহানারার সব অভিযোগই ভিত্তিহীন ও মিথ্যা। দেশে এসে তদন্ত কমিটির মুখোমুখি হতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মঞ্জুরুল, ‘আমি যেকোনো সময় বাংলাদেশে এসে বসতে তৈরি আছি। যখন বলবে, তখনই আসব। আমাকে তদন্ত কমিটি যা বলবে, তা–ই করব।’

আইসিসির সভায় যোগ দিয়ে আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দেশে ফেরার পরেই দেওয়া হলো কমিটি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বামপন্থিদের ‘বর্ণচোরা’ বললেন ঢাবি শিবির সভাপতি

চট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৬টিতে বাকি, মহাসড়ক অবরোধ

কৃষিতে প্রযুক্তির দক্ষ প্রয়োগই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে: সেমিনারে বক্তারা

Artem Lyashanov: How artificial intelligence changes the rules of the game in banking compliance

Artem Lyashanov: How artificial intelligence changes the rules of the game in banking compliance

বোরহানউদ্দিনে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছে না আ.লীগপন্থীরা, পাল্টাপাল্টি বক্তব্য আইনজীবীদের

কেটে ফেলার পরে ‘উঠে দাঁড়াল গাছ’ আগরবাতি-মোমবাতি নিয়ে মানুষের ভিড়

সালাম দেওয়ার রীতি চালু হলো যেভাবে

ভেটেরিনারি সায়েন্স শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে: আমীর খসরু