শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. Spellen
  6. Topaz Photo Ai Pro 402
  7. Uncategorized
  8. অন্যান্য
  9. অপরাধ
  10. অর্থনীতি
  11. আইন আদালত
  12. আইন ও পরামর্শ
  13. আন্তর্জাতিক
  14. আবহাওয়া
  15. ইসলাম

সুন্দরবন ঘুরতে গিয়ে নদীতে নৌকা উল্টে নারী পর্যটক নিখোঁজ

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
নভেম্বর ৮, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ

সুন্দরবনে বেড়াতে গিয়ে নদীতে নৌকা উল্টে রিয়ানা আবজাল (২৮) নামের যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনার দাকোপ উপজেলায় পশুর নদের মুখে ঢাংমারী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বন বিভাগ।

নিখোঁজ রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি পাইলট ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে চলে যান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারী স্টেশনের কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভ্যালিতে পরিবারসহ রাতযাপন করেন ওই নারী পর্যটক। আজ সকালে একটি নৌকায় তাঁরা ১৩ জন পর্যটক করমজল পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পথে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় নৌকার সবাই নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে কেউ কেউ সাঁতরে কূলে ওঠেন। এ ছাড়া কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু রিয়ানা নামের ওই নারী নিখোঁজ হন। তাঁর সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বন বিভাগ।

নিখোঁজ রিয়ানার বাবা আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা পরিবার নিয়ে সুন্দরবনে ঘুরতে এসেছিলাম। একটি জাহাজের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ছোট্ট নৌকাটি উল্টে যায়। এতে ১৩ জনই নদীতে পড়ে যাই। পরে ১২ জন উঠতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
Артем Ляшанов: Як синхронізувати інновації з людськими цінностями

Артем Ляшанов: Як синхронізувати інновації з людськими цінностями

কুষ্টিয়ায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঈদের ছুটিতে পদ্মা-যমুনায় টোল আদায় কোটি কোটি টাকা, কর্ণফুলী টানেলে কত?

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

En Iyi Yontemlerle Mostbet Uzerinde Bahis Yapma

En Iyi Yontemlerle Mostbet Uzerinde Bahis Yapma

Artem Lyashanov: How artificial intelligence changes the rules of the game in banking compliance

Artem Lyashanov: How artificial intelligence changes the rules of the game in banking compliance

ফেসবুক খুললেই জুয়ার বিজ্ঞাপন, ইউটিউব খুললেই বেটিং অফার, ডিজিটাল দুনিয়ায় নতুন ‘ক্যান্সার’

আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে সরকারি ও বিরোধী দলকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর

এআই উন্নয়নে ২ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করবে মেটা

‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর, এই জামিন দিয়ে কী হবে?’-সাদ্দামের মায়ের প্রশ্ন