শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. Spellen
  6. Topaz Photo Ai Pro 402
  7. Uncategorized
  8. অন্যান্য
  9. অপরাধ
  10. অর্থনীতি
  11. আইন আদালত
  12. আইন ও পরামর্শ
  13. আন্তর্জাতিক
  14. আবহাওয়া
  15. ইসলাম

তারেক রহমানের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাক্ষাৎ

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
জানুয়ারি ৩, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সনাতন সম্প্রদায়ের নেতারা।

শনিবার সন্ধ্যা সাতটার পর শোক জানানোর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঐক্য পরিষদের নেতারা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ হয়।

বৈঠক শেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, তাঁদের দাবিদাওয়া বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা নিয়ে কাজ করবে, বৈঠকে এমন বিষয় আলোচনায় এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে দীর্ঘ রাজনৈতিক আলাপ হয়েছে উল্লেখ সুব্রত চৌধুরী বলেন, সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐকমত্যের ভিত্তিতে কাজের বিষয়ে এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও হিন্দু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক ডি এন চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

৪৩ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের রাউজানে আবারো যুবদল কর্মী গুলিবিদ্ধ

লিটনের ‘একলা চলো রে’ সেঞ্চুরিতে বিপর্যয় কাটাল বাংলাদেশ

Артем Ляшанов разбирает сдвиг в SAP за последние годы

Артем Ляшанов разбирает сдвиг в SAP за последние годы

উচ্চ ঘনত্বে আমচাষে ফলন ও আয় বাড়ছে

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে সহিংসতা, ১৫০০ আটক

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

নাট্যকর্মী মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন ২০২৬: সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করলেন গোলাম ফারুক মজনু

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে