রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. public
  6. Satellites DE
  7. Spellen
  8. Spiele
  9. Topaz Photo Ai Pro 402
  10. Uncategorized
  11. অন্যান্য
  12. অপরাধ
  13. অর্থনীতি
  14. আইন আদালত
  15. আইন ও পরামর্শ

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় ছাত্রলীগের ২৩ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মার্চ ২৯, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ণ

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেছেন ওই থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাদবরসহ সংগঠনটির ২৩ নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। পুলিশ ওই মামলার আসামি রিয়াজুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রলীগের কর্মী–সমর্থকেরা শরীয়তপুর জেলা শহরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। ছাত্রলীগের দুই-তিনজন কর্মী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিচ্ছেন এমন একটি ভিডিও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাতবর। এরপর বিষয়টি স্থানীয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির জাতীয় যুবশক্তির নেতা–কর্মীদের নজরে আসে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম  বলেন, ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আমরা জানতে পেরেছি, কারা স্মৃতিস্তম্ভটিতে আগুন দিয়েছেন। তাঁদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনার মূলে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মহসিন মাতবর। তাঁকেসহ তাঁর অনুসারী ২৩ নেতা–কর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলার রিয়াজুল ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তির নেতারা জানান, শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করে স্থানীয় প্রশাসন। ওই স্মৃতিস্তম্ভে রাতের আঁধারে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের তাপে স্মৃতিস্তম্ভের কিছু অংশের চারদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে—এমন একটি ভিডিও শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাতবর। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুই-তিনজন লোক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিচ্ছেন। ওই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসীন মাতবর ফেসবুক পোস্টে দাবি করেন, ছাত্রলীগের নেতা–কর্মীরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়েছেন।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাতবর আত্মগোপনে রয়েছেন। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে কল করা হয়; কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মেসির ষষ্ঠ বিশ্বকাপ, কেমন হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দল?

রামপুরায় মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার: ধর্ষণের অভিযোগে আরেক শিক্ষার্থী গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে টিউবওয়েলেই ‘বিনামূল্যের গ্যাস’, অবিশ্বাস্য হলেও সত্য!

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

বিষাদ স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

Драгон Мани: Мифический Символ Удачи в Слотах

Драгон Мани: Мифический Символ Удачи в Слотах

৯% সুদে অন্য ব্যাংকের বাড়ি–গাড়ির ঋণ কিনবে ব্যাংক এশিয়া