রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. public
  6. Satellites DE
  7. Spellen
  8. Spiele
  9. Topaz Photo Ai Pro 402
  10. Uncategorized
  11. অন্যান্য
  12. অপরাধ
  13. অর্থনীতি
  14. আইন আদালত
  15. আইন ও পরামর্শ

বিসিবিপ্রধান তামিম, আইসিসির তালিকায় বুলবুল

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
এপ্রিল ২৬, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী তিন মাসের মধ্যে ক্রিকেট বোর্ডে নির্বাচনের আয়োজন করবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি।

বিসিবির বর্তমান প্রধান সাবেক অধিনায়ক তামিম ইকবাল হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে বোর্ড পরিচালক হিসেবে এখনো সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নাম শোভা পাচ্ছে।

সাধারণত কোনো দেশের বোর্ড প্রধান পরিবর্তিত হলে আইসিসিকে অবহিত করার পর তারা ওয়েবসাইট হালনাগাদ করে, যা এখনো সম্পন্ন হয়নি।

শুধু বিসিবিই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান পরিবর্তন হলেও তথ্য হালনাগাদ করেনি আইসিসি। মিঠুন মানহাস বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট হলেও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় আছেন দেবজিত সাইকিয়া ও রজার বিনি। অথচ বর্তমান চেয়ারম্যান জয় শাহ, প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা এবং ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার নাম দেখা গেছে আইসিসির ওয়েবসাইটে।

ভারতের মতো অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের দুজন করে প্রতিনিধির নাম রয়েছে আইসিসির ওয়েবসাইটে। আইসিসির তালিকায় শ্রীলংকার প্রতিনিধি হিসেবে এখনো শাম্মি সিলভা ও বান্দুলা দিসানায়েকের নাম রয়েছে। তবে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ জটিল। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে সম্প্রতি শ্রীলংকা সরকারকে ক্রিকেট নির্বাহী কমিটিকে সরে দাঁড়াতে বলেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক