মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. public
  6. Satellites DE
  7. Spellen
  8. Spiele
  9. Topaz Photo Ai Pro 402
  10. Uncategorized
  11. অন্যান্য
  12. অপরাধ
  13. অর্থনীতি
  14. আইন আদালত
  15. আইন ও পরামর্শ

আন্দালিভ রহমানের বক্তব্যে আবার উত্তেজনা, শফিকুর বললেন ‘আমাকে নিয়ে কচলায় সবাই’

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
এপ্রিল ২৮, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

বিরোধীদলীয় নেতা ‘জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা’ করেছেন বলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ অভিযোগ করলে সংসদে আবার উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সবাইকে একাধিকবার শান্ত হওয়ার আহ্বান জানান, কিন্তু কেউ কথা শুনছিলেন না।

আজ মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন আন্দালিভ রহমান। তিনি কিছু গণমাধ্যমের কাটিং হাতে নিয়ে সরকারকে ফেলে দিতে বিরোধী দলের হুমকির সমালোচনা করেন।

আন্দালিভ রহমান পার্থর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘পড়ছি মছিবতে। সবাই আমাকে খুব ভালোবাসে তো! তাই আমাকে নিয়ে কচলায় সবাই।’ জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার বিষয়ে পার্থের বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের পার্থ সাহেব। আমি শুনেছি উনি খুব ভালো ডিবেট করতেন। প্রচুর ম্যাটারিয়াল নিয়ে আসছেন। উনি কিছু সঠিক চালান দিয়েছেন। কিছু বেঠিক চালান দিয়েছেন। আগের দিনও এ রকম বক্তব্য পরে আমি ব্যক্তিগতভাবে ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম।’

শফিকুর রহমান বলেন, উনি কার নামে কোট করেছেন আমি বুঝতে পারিনি। কিন্তু ফাইলটা শুরু করেছেন আমার নামে। উনি বলেছেন, আমি জিয়া পরিবারকে…এ সময় পার্থ মাইক ছাড়া বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রতিক্রিয়া দেখালে বিরোধীদলীয় নেতা বলেন, না না উনি মেনশন করেননি। লেট মি সে। জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা হাবিজাবি করতে বলেছি। আমি চ্যালেঞ্জ করছি, হোয়েন, হয়্যার, হাউ। প্লিজ ক্ল্যারিফাইড। আমি এ ধরনের রেডিয়াস কথা কারও নামেই বলিনি। এমনকি শেখ হাসিনার পরিবারের নামেও না।’

শফিকুর রহমান অনুরোধ জানান, বক্তব্যের মাধুর্য ছড়াতে গিয়ে তাঁর ওপরে যেন ভবিষ্যতে এ ধরনের দয়া উনি না করেন। তিনি বলেন, ‘আমাকে এত ভালোবেসে সবকিছু আমার নামে চালান দিলে এই বোঝার দায় বোধ হয় আমি বহন করতে পারব না।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’, জবিতে ছাত্রদলের প্রচার

বজ্রপাতে বাবার মৃত্যু, হাসপাতালে লাশের পাশে কাঁদছিল দুই শিশু

সম্মিলিত সাংবাদিক পরিষদের (এসএসপি)- এর আন্তর্জাতিক সম্পাদক পদে আব্দুল মান্নান বিজয়ী হওয়ায় মালদ্বীপে ফুলেল সংবর্ধনা

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ

রোমে রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত

ছিনতাই হওয়া ফোনের সূত্র ধরে ইজিবাইকচালক হত্যার রহস্য উদ্‌ঘাটন

ময়মনসিংহে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, তিনজনকে পুলিশে সোপর্দ

পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

বুলেটপ্রুফ জ্যাকেট–হেলমেট পরাতেই সালমান এফ রহমান বললেন, ‘এই গরমে মরেই যাব’