শুক্রবার , ১৫ মে ২০২৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. public
  6. Satellites DE
  7. Spellen
  8. Spiele
  9. Topaz Photo Ai Pro 402
  10. Uncategorized
  11. অন্যান্য
  12. অপরাধ
  13. অর্থনীতি
  14. আইন আদালত
  15. আইন ও পরামর্শ

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মে ১৫, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) – এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।

ঢাকায় গত ১৪ মে জাতীয় প্রেস ক্লাব এই ভোট কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসএসপির জেলা কমিটির সাংবাদিক প্রতিনিধিদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি জেলা কমিটি থেকে দুই থেকে তিনজন প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত সভাপতি গোলাম ফারুক মজনু দৈনিক বিপ্লবী জনতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ বর্তমানে মোহনা টিভি’র চিফ এডিটর (প্ল্যানিং, অনলাইন ও কারেন্ট অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়, গণমাধ্যমের স্বাধীনতা এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের স্বার্থরক্ষার প্রশ্নে তারা দুজনেই বরাবরই সোচ্চার ও আপসহীন ভূমিকা রেখে আসছেন। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন, হয়রানি ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি হলে তারা শক্ত অবস্থান নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছেন। সাংবাদিক সমাজে নেতৃত্ব, সাহসী অবস্থান এবং পেশাদারিত্বের কারণে উভয় নেতাই ইতোমধ্যে ব্যাপক পরিচিতি ও আস্থা অর্জন করেছেন।

এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ নেছার উদ্দিন, মোঃ ফজলে নেওয়াজ, মোঃ আনোয়ারুজ্জামান আজাদ; যুগ্ম সম্পাদক পদে এড. হাসান আলম সুমন, মোঃ হাবিবুর রহমান ; সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম, মোঃ মিরাজ হোসেন, মোঃ শহিদুল ইসলাম; কোষাধ্যক্ষ পদে শুভঙ্কর সেন শুভ ; দপ্তর সম্পাদক পদে মীম আক্তার ; আন্তর্জাতিক সম্পাদক পদে আব্দুল মান্নান ; সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন; মহিলা বিষয়ক সম্পাদক পদে নিপা আক্তার; সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আর কে রিপন; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান; কার্যনির্বাহী সদস্য পদে এনায়েত হোসেন খান রিমন, শরিফুল ইসলাম, মোকাম্মেল হোসেন চৌধুরী, রঞ্জন লোদ রাজু, সুমা রানী কর্মকার, মোঃ ফারুক হোসেন বাপ্পি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি গোলাম ফারুক মজনু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ সংগঠনের সকল সদস্য, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, তৃণমূল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সমস্যা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নতুন নেতৃত্বের মাধ্যমে এসএসপি সাংবাদিক সমাজের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলেও আশা প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত