রবিবার , ১৭ মে ২০২৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. public
  6. Satellites DE
  7. Spellen
  8. Spiele
  9. Topaz Photo Ai Pro 402
  10. Uncategorized
  11. অন্যান্য
  12. অপরাধ
  13. অর্থনীতি
  14. আইন আদালত
  15. আইন ও পরামর্শ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে গালিগালাজসহ তিন ঘটনায় তিনজনকে থানায় সোপর্দ

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মে ১৭, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে গালিগালাজ ও অসংগতিপূর্ণ আচরণের অভিযোগে টিপু সুলতান নামের এক বহিরাগত যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের ইসলামনগর–সংলগ্ন ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ছাড়া ক্যাম্পাসে আরও দুই ঘটনায় দুজনকে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, ইসলামনগর–সংলগ্ন ফটকে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা টিপু সুলতান দুজন নারী শিক্ষার্থীকে অকথ্যভাষায় গালিগালাজ ও অসংগতিপূর্ণ আচরণ করেন। অভিযুক্তকে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় বটতলার একটি হোটেলের কর্মচারী মো. নাইম মুঠোফোনে ভিডিও ধারণ করার সময় এক ছাত্রীকে স্পর্শ করেছেন, এমন অভিযোগে তাঁকেও থানায় সোপর্দ করা হয়।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ এলাকায় সাদ্দাম হোসেন নামের এক যুবক জামা খুলে ঘোরাফেরা করার অভিযোগে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত সাদ্দাম হোসেন আ ফ ম কামালউদ্দিন হল–সংলগ্ন একটি হোটেলের কর্মচারী বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার জেফরুল হাসান চৌধুরী বলেন, অভিযুক্ত ব্যক্তিদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করার জন্য তিনি থানায় যাচ্ছেন বলে জানান।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ক্যাম্পাস থেকে তিনজনকে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ দিলে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বামপন্থিদের ‘বর্ণচোরা’ বললেন ঢাবি শিবির সভাপতি

Imperial Wins Review: A Deep Dive into This Online Casino

Imperial Wins Review: A Deep Dive into This Online Casino

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তারুণ্যের উৎসবে রূপালী ব্যাংকের র‍্যালি

বিসিবির প্রতিটি টাকায় ক্রিকেটারদের কষ্ট মিশে আছে: মিরাজ

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

সমবায় সমিতির নামে হাতিয়ে নেওয়া টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও

ব্যানার-স্লোগানে কোনো নেতার নাম নেই, উত্তরায় বিএনপির কর্মীদের এসব মিছিলের লক্ষ্য কী