বৃহস্পতিবার , ২১ মে ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. Spellen
  6. Topaz Photo Ai Pro 402
  7. Uncategorized
  8. অন্যান্য
  9. অপরাধ
  10. অর্থনীতি
  11. আইন আদালত
  12. আইন ও পরামর্শ
  13. আন্তর্জাতিক
  14. আবহাওয়া
  15. ইসলাম

বুলেটপ্রুফ জ্যাকেট–হেলমেট পরাতেই সালমান এফ রহমান বললেন, ‘এই গরমে মরেই যাব’

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মে ২১, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ণ

প্রিজন ভ্যান থেকে নামানোর সময় সালমান এফ রহমানকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরানো হয়। তখন তিনি বেশ বিরক্ত হন। সালমান এফ রহমান বলে ওঠেন, ‘এই গরমে এসব পরে মরেই যাব।’

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। আজ বৃহস্পতিবার কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাঁকে ঢাকার আদালতে হাজিরা করা হয়। একই প্রিজন ভ্যানে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে আনা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানটি আসে। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামানো হয় সালমান এফ রহমানকে। নামানোর সময় তাঁকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরান দায়িত্বরত পুলিশ সদস্যরা। তখন সালমান এফ রহমান বিরক্তি প্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘অনেক গরম, খুব গরম।’  সালমান এফ রহমানের পর প্রিজন ভ্যান থেকে নামানো হয় আনিসুল হক ও সাদেক খানকে।

কিছুটা পরে আদালত প্রাঙ্গণে আরেকটি প্রিজন ভ্যান আসে। সেটিতে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি পুলিশের কাঁধে ভর দিয়ে প্রিজন ভ্যান থেকে নামেন। তাঁর গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। মাথায় হেলমেট ছিল না। আর ঘাড়ে ছিল সার্ভাইক্যাল কলার। প্রিজন ভ্যান থেকে নামানো হলে পলক বলেন, ‘হাসপাতাল থেকে আসছি…ব্যথা এখনো রয়েছে।’ পরে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আদালত সূত্র জানায়, সালমান এফ রহমান, আনিসুল হক ও সাদেক খানকে আজ আদালতে হাজিরা করা হয় মানিলন্ডারিংয়ের পৃথক দুটি মামলায়। আর পলককে আদালতে হাজির করা হয় জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকের চালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

‘আমি কি কাউকে মোনাফেক বলতে পারব এই সংসদে’: স্পিকারকে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন

মেসির ষষ্ঠ বিশ্বকাপ, কেমন হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দল?

আয়লা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…

সিউলের জালে বার্সেলোনার ৭ গোল

শয়তানের বংশধর বৃদ্ধি পায় যেভাবে

ভাইরাল জ্বর প্রতিরোধে করণীয়

বাংলাদেশের স্বস্তির খবর, এশিয়া কাপে আফগান দলে নেই টাইগারদের ‘আতঙ্ক’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছে না আ.লীগপন্থীরা, পাল্টাপাল্টি বক্তব্য আইনজীবীদের