শুক্রবার , ২৯ মে ২০২৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. public
  6. Satellites DE
  7. Spellen
  8. Spiele
  9. Topaz Photo Ai Pro 402
  10. Uncategorized
  11. অন্যান্য
  12. অপরাধ
  13. অর্থনীতি
  14. আইন আদালত
  15. আইন ও পরামর্শ

বোরহানউদ্দিনে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মে ২৯, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক | ভোলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার ১ নং গঙ্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবুল কালাম বর্দ্দারের মেয়ে ফিমা আক্তার গতকাল রাতে নিজ বাসায় নিহত হন। পরিবারের সদস্যদের অভিযোগ, তার স্বামী সজিব তাকে হত্যা করে বাসায় মরদেহ রেখে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত সজিবের পরিচয় হিসেবে জানা গেছে, তার বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার ৩ নং ওয়ার্ডের কলাকোপা গ্রামের মিঠু হাওলাদার বাড়ি।

নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

তবে এই প্রতিবেদনের সময় পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক