পুরুষদের হকি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল জার্মানি। রোববার ফাইনালে স্পেনকে হারিয়ে এই সাফল্য পায় তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন মিশেল স্ট্রুটফ।

তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার এক মিনিট আগে স্পেনের গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান স্ট্রুটফ। এই জয়ে রেকর্ড গড়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতল জার্মানি। এতে তারা পাকিস্তানের সমান সংখ্যক শিরোপার মালিক হলো।

জার্মানির গোলরক্ষক জঁ-পল ড্যানেবার্গ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কঠিন রক্ষণের মাঝে তিনি বেশ কিছু দারুণ সেভ করেন। স্পেনের চারটি পেনাল্টি কর্নারও ঠেকিয়ে দেন তিনি।

এর আগে রোববার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে সহ-আয়োজক নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান পায় আর্জেন্টিনা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}