নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল ৭১ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক এবং একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হামিদা খানম, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. এ বি এম ইউনুস, সাবেক চেয়ারম্যান, হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়; মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি; এবং এস এম শামসুল আলম লিটন, প্রতিষ্ঠাতা সভাপতি, সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. গোলাম ফারুক মজনু, সভাপতি, সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এবং সম্পাদক ও প্রকাশক, দৈনিক বিপ্লবী জনতা।

৮ম বর্ষপূর্তির এই আয়োজনে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, ঐক্য ও কল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের দীর্ঘ পথচলা, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক সমাজের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএসপির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}