বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

প্রেমিকের সঙ্গে মনমালিন্য, যে সিদ্ধান্ত নিলেন অনন্যা

প্রতিবেদক
Daily Janachitra
আগস্ট ২৭, ২০২৬ ১:৩১ পূর্বাহ্ণ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডেকন্যা অনন্যা পান্ডে এবং ওয়াকার ব্ল্যাঙ্কোর প্রেমের গুঞ্জন থেকে সম্পর্ক নিয়ে গত দুই বছরে বলিপাড়াসহ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে কম আলোচনা-সমালোচনা হয়নি। এবার সেই সম্পর্কে নাকি বিচ্ছেদ ঘটেছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি চাঙ্কিকন্যা অনন্যা পান্ডে ও ওয়াকার ব্ল্যাঙ্কোর প্রেমে দুজনের বিচ্ছেদ হয়েছে। যে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত দুজনের সম্মতিতেই হয়েছে। তাদের মধ্যে কোনো তিক্ততা নেই বলেও সূত্রের দাবি।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ধনাঢ্য পরিবারের সন্তান অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে অনন্যা এবং ওয়াকারকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখাও যায়। সেই ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তখনো নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তারা।

এরপর সামাজিক মাধ্যমে একাধিক ইঙ্গিত সেই জল্পনাকে আরও উসকে দেয়। অনন্যার গলায় একটি বিশেষ পেনড্যান্ট দেখা গিয়েছিল। তাতে ছিল ‘এ ডব্লিউ’ আদ্যক্ষর এবং হৃদয়ের চিহ্ন। ভক্ত-অনুরাগীদের একাংশের ধারণা— ‘এ ডব্লিউ’ আসলে অনন্যা ও ওয়াকারের নামের আদ্যক্ষর। যদিও অভিনেত্রী নিজে কখনো এর ব্যাখ্যা দেননি।

পরে অনন্যার জন্মদিনে ওয়াকার সামাজিক মাধ্যমে তার একটি ছবি পোস্ট করেন। সেই জন্মদিনের শুভেচ্ছায় অনন্যাকে আদর করে বার্তা দেওয়ার পাশাপাশি নিজের ভালোবাসার কথাও জানান তিনি। সেই পোস্টের পর তারা নিজেদের সম্পর্ক নিয়ে আর বিশেষ রাখঢাক করেননি। প্রকাশ্যে প্রেমের কথা না বললেও দুজনের ঘনিষ্ঠতা নিয়ে ভক্ত-অনুরাগীদের জল্পনা তখন কার্যত নিশ্চিত বলেই মনে হয়েছিল।

অনন্যার সঙ্গে ওয়াকারের সম্পর্কও এতদিন অনেকটা ব্যক্তিগত পরিসরেই ছিল। মাঝে মাঝে সামাজিক মাধ্যমে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি। এবার তাদের বিচ্ছেদের খবর সামনে এলেও অনন্যা বা ওয়াকার— কারও তরফেই এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

অনন্যা পান্ডে ওয়াকারের আগে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েও দীর্ঘদিন আলোচনা হয়েছে। ২০২২ সালে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে পর্তুগালে একসঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসতেই সেই জল্পনা আরও জোরালো হয়। মুম্বাইয়ে একসঙ্গে নৈশভোজ, সিনেমা দেখতে যাওয়াসহ একাধিক জায়গায় তাদের দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত ২০২৪ সালের মার্চে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তবে অনন্যা কিংবা আদিত্য—  কেউ-ই তাদের সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

Facebook Comments Box

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

আজ বার্সেলোনায় অভিষেক হতে পারে ‘বিশ্বকাপের সেরা খেলোয়াড়’ রদ্রির

দুবাইয়ে ৫৯ মসজিদে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা

লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান কলা চাষিদের

পাবনায় বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

দাঁত তোলার পরও দেখা দেয় অনেকের সমস্যা

পর্যটকদের জন্য আজ খুলেছে সুন্দরবন, বেড়াতে যাওয়ার আগে জেনে নিন ১২ তথ্য

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা

এআই উন্নয়নে ২ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রি করবে মেটা

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত