বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

লেস্টার ছেড়ে কি তাহলে ডার্বিতে যাচ্ছেন হামজা

প্রতিবেদক
Daily Janachitra
আগস্ট ২৭, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ

হামজা চৌধুরীকে নিয়ে ভালোই দোটানায় পড়েছে তাঁর ক্লাব লেস্টার সিটি। ইপসউইচ টাউনের বিপক্ষে গতকাল লেস্টার সিটির কারাবাও কাপের ম্যাচে দলে জায়গা হয়নি হামজার। ম্যাচ শেষে ক্লাবটির কোচ রাসেল মার্টিন নিশ্চিত করেছেন, দলবদল ঘিরে নানা গুঞ্জন আর আগ্রহের কারণেই এই বাংলাদেশি মিডফিল্ডারকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।

নটস কাউন্টি ও বার্টন অ্যালবিয়নের বিপক্ষে লিগের প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে পোর্টম্যান রোডে গতকাল দলের সঙ্গে তিনি ছিলেন না। গুঞ্জন আছে, ১ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই তাঁকে দলে ভেড়াতে তোড়জোড় শুরু করেছে ডার্বি কাউন্টি। লেস্টারের একাডেমিতে বেড়ে ওঠা হামজা ক্যারিয়ারের বেশির ভাগ সময় কিং পাওয়ার স্টেডিয়ামেই কাটিয়েছেন। মাঝে ধারে বার্টন, ওয়াটফোর্ড ও শেফিল্ডে গেলেও সব প্রতিযোগিতা মিলিয়ে লেস্টারের হয়ে খেলেছেন ১৬৬টি ম্যাচ। সেই পুরোনো ঠিকানা ছাড়ার মুহূর্তটিই কি তবে চলে এল?

কোচ রাসেল মার্টিনের মুখেও সেই পরিবর্তনের সুর। কেবল হামজা নন, ওউট ফায়েস, কুলো ওয়ো কিংবা স্টেফি মাভিদিদির মতো ফুটবলারদের নিয়েও দলবদলের বাজারে আগ্রহ আছে। বিষয়টি গোপন না রেখে লেস্টার কোচ বলেছেন, ‘তাদের নিয়ে বেশ ভালোই আগ্রহ রয়েছে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। আমার কাজ হলো যারা থাকবে, তাদের নিয়ে প্রস্তুতি নেওয়া। হামজা যদি শেষ পর্যন্ত থেকে যায়, খুব ভালো। আর যদি চলে যায়, তবে সেটা ক্লাব ও খেলোয়াড়—দুই পক্ষের জন্যই সুবিধাজনক হতে হবে। যা–ই হোক না কেন, সে এখনো লেস্টারেরই খেলোয়াড়।’

কোনো খেলোয়াড় যখন মনস্তাত্ত্বিকভাবে দলবদলের দোলাচলে থাকেন, তখন ম্যাচের আবহ ও মনোযোগে টান পড়ে। মার্টিন মূলত সে জায়গাতেই কঠোর হতে চেয়েছেন। তাঁর মতে, কোনো খেলোয়াড় ট্রেনিংয়ে ঘাটতি না রাখলেও বা পেশাদার আচরণ দেখালেও অনিশ্চয়তার মুখে শতভাগ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই যাঁরা এই মুহূর্তে ক্লাবের খেলায় পুরোপুরি মনোযোগী, তাঁদেরই দলে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

নটস কাউন্টির বিপক্ষে ম্যাচের পর থেকেই টানা তিন ম্যাচে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে ফায়েস ও মাভিদিদিকে। হামজাও কি তবে আপাতত মূল দলের বিবেচনায় বাইরে চলে গেলেন? লেস্টার কোচের স্পষ্ট জবাব, ‘যে মাত্রায় দলবদলের আলোচনা চলছে, তাতে এই মুহূর্তে আমি তাকে খেলাব না। এর অর্থ এই নয় যে খেলোয়াড় হিসেবে ও খারাপ কিছু করেছে। সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার। এক সপ্তাহ পর তারা যদি ক্লাবেই থেকে যায়, তবে কোনো সমস্যা নেই; তারা আবার আমাদের সাহায্য করতে পারবে।’

লেস্টার সিটি বর্তমানে ইংলিশ ফুটবল লিগের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলে। আর ডার্বি কাউন্টি খেলে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। লেস্টারের হয়ে একসময় শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে খেলেছিলেন হামজা।

Facebook Comments Box

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগে পুলিশ সদস্যদের সম্পর্কে যা জানা গেল

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…

কোরআনে আল্লাহর বন্ধু বলা হয়েছে যাদের

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

এবার শাহরুখের প্রতিবেশী আমির!

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

‌‘সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি’

যে কারণে দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ

সরকার সফল হলে গ্যাস-বিদ্যুতের সংকট ও জননিরাপত্তার সমস্যা কেন থাকবে