ভোলায় মাদকবিরোধী অভিযানে চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাকিল হাওলাদারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন—জাবের (২৪), জোনায়েদ (২৮), সাব্বির (১৯) ও রাসেল (২৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়।
এদিকে ছাত্রদলের আহ্বায়ক শাকিল হাওলাদার গ্রেপ্তারের পর চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
Facebook Comments Box














