শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

দৌলতখানে মমতাজ বেগম হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Daily Janachitra
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মমতাজ বেগম (৬০) হত্যা মামলার এজাহারনামীয় ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাদিনীর চাচার বসতঘরের পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মমতাজ বেগমকে মারধর করা হয়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর দৌলতখান থানায় মামলা নম্বর-২৮, জিআর-১৭৭/২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দৌলতখান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন—মো. কাশেম (৫৫), পিতা মৃত কয়ছর মাতাব্বর, মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি এবং মোসা. রাজিয়া বেগম (৫০), পিতা মো. আলী আহাম্মেদ, এজাহারনামীয় ২ নম্বর আসামি। তাদের উভয়ের বাড়ি দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে।

নিহত মমতাজ বেগম (৬০) একই এলাকার বাসিন্দা। তিনি মো. জাহাঙ্গীরের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করার আইনগত কার্যক্রম চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, বর্তমানে দৌলতখান থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

তথ্যসূত্র: পুলিশ মিডিয়া সেল, ভোলা।

Facebook Comments Box

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

পাবনায় বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

বেসবল মাঠে ক্রিকেট, এশিয়ান গেমসে ক্রিকেট ভেন্যু নিয়ে নানা শঙ্কা

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ

যৌথ অভিযানে গ্রেপ্তার অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা