মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Helldivers
  2. Topaz Photo Ai Pro 402
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন আদালত
  7. আইন ও পরামর্শ
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. ইসলাম
  11. কর্পোরেট
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খুলনা

বিএনপি-জামায়াত দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে: মজিবুর রহমান

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
নভেম্বর ১১, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ণ

বিএনপি ও জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দুটি রাজনৈতিক দলের ভোট এবং কর্মী বেশি। এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

বিএনপি-জামায়াতসহ পুরোনো দলগুলো দেশকে সংঘাতময় পরিস্থিতিতে নিয়ে গেছে বলে অভিযোগ করেন মজিবুর রহমান। নির্বাচনের মধ্য দিয়ে এই দুই রাজনৈতিক দলের অহংকার চূর্ণ করে দিতে জনগণের প্রতি তিনি আহ্বান জানান।

আজ মঙ্গলবার এবি পার্টির ডেমরা থানা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন মজিবুর রহমান মঞ্জু। মতবিনিময় সভাটি সাংবাদিকদের নিয়ে আয়োজন করা হয়। এ সময় তিনি ঢাকা-৫ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রহমান আব্বাসীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

সংঘাতমুখী রাজনীতিকে না বলতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, পুরোনো রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পর থেকে দেশকে সংঘাত ও বিভেদের রাজনীতি উপহার দিয়েছে। তারা জাতিকে বিভক্ত করেছে। বাংলাদেশের মানুষ এখন সেই পুরোনো সংঘাতমুখী বিভেদের রাজনীতি আর দেখতে চায় না।

ব্যক্তিনির্ভর রাজনীতি থেকেই স্বৈরাচার জন্ম নেয় উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ব্যক্তির যখন পতন ঘটে, তখন পুরো দলের পতন হয়। কিন্তু এবি পার্টি কোনো ব্যক্তিনির্ভর দল নয়। তারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। তিনি বলেন, ‘আমরা এমন একটি মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে কেউ ফুটপাতে কুকুরের সঙ্গে ঘুমাতে বাধ্য হবে না। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই এবি পার্টির লক্ষ্য।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সহসম্পাদক আজিজা সুলতানা, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এবং কেন্দ্রীয় জুলাই গণ–অভ্যুত্থানবিষয়ক সহসম্পাদক রাশেদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান আরিফসহ দলীয় নেতারা।

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভোলায় বিএনপি–বিজেপির সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশত

সব দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন নাজমুল

Helldivers 2 Cheat Engine Latest Version Download — Free 2026

Helldivers 2 Cheat Engine Latest Version Download — Free 2026

চট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৬টিতে বাকি, মহাসড়ক অবরোধ

ব্যানার-স্লোগানে কোনো নেতার নাম নেই, উত্তরায় বিএনপির কর্মীদের এসব মিছিলের লক্ষ্য কী

আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

৫ আগস্ট শুধুই একটি তারিখ নয়, এটি ইতিহাস বদলের মুহূর্ত: মির্জা ফখরুল

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প

‘তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে’, বিএনপিকে ইঙ্গিত নাহিদ ইসলামের

Premium SEO Backlinks
Premium SEO Backlinks