মঙ্গলবার , ১৯ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Helldivers
  2. Topaz Photo Ai Pro 402
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন আদালত
  7. আইন ও পরামর্শ
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. ইসলাম
  11. কর্পোরেট
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খুলনা

সত্যিই কি ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন শ্রীলীলা

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মে ১৯, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ণ

দক্ষিণ ভারতের তারকা শ্রীলীলাকে ঘিরে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল জোর গুঞ্জন। বলা হচ্ছিল, ভারতের তরুণ ক্রিকেটার তিলক বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জনে পানি ঢেলেছেন স্বয়ং শ্রীলীলার মা। শ্রীলীলার মা স্বর্ণলতা জানিয়েছেন, এসব খবরের ‘কোনো সত্যতা নেই’। তাঁর ভাষায়, ‘এসব পুরোপুরি কল্পনাপ্রসূত।’

কীভাবে ছড়ায় গুঞ্জন
মূলত একটি ভাইরাল ভিডিও থেকেই শুরু হয় আলোচনা। সেখানে ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব মজা করে তিলক বর্মাকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘তিলক ভার্মা ইজ ইন লাভ।’ সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এর পর থেকেই নেটদুনিয়ায় অনেকে দাবি করতে থাকেন, এক বছর ধরে নাকি সম্পর্ক রয়েছে শ্রীলীলা ও তিলকের।

গুঞ্জন আরও জোরালো হয়, যখন আইপিএলের একটি ম্যাচে শ্রীলীলার মাকে গ্যালারিতে দেখা যায়। কেউ কেউ আবার দাবি করেন, অভিনেত্রীর টিমের একজন সদস্য নাকি তিলকের নাম লেখা জার্সিও পরেছিলেন। এমনকি দুজন একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যকে অনুসরণ করতেন বলেও নানা ‘তত্ত্ব’ ছড়িয়ে পড়ে।
তবে এসব দাবির কোনোটিই নিশ্চিত হয়নি।

‘শুধু পড়াশোনা আর সিনেমা নিয়েই ব্যস্ত’
গুঞ্জন বাড়তেই মুখ খুলেছেন শ্রীলীলার মা স্বর্ণলতা। তিনি বলেন, ‘এসব গুজবের একটুও সত্যতা নেই। কীভাবে এমন গল্প তৈরি হয়, সেটাই বুঝতে পারি না। শ্রীলীলা আর তিলক এক বছর ধরে সম্পর্কে আছে—এমন দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন।’ স্বর্ণলতা আরও জানান, এই মুহূর্তে মেয়ের পুরো মনোযোগ পড়াশোনা ও ক্যারিয়ারে। স্বর্ণলতার ভাষায়, ‘ও সামনে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আগামী জুনে পরীক্ষা। এখন ওর মনোযোগ পুরোপুরি পড়াশোনা আর সিনেমায়। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবার জন্য ওর সামনে এখনো অনেক সময় আছে।’

শ্রীলীলার টিমও দিল ব্যাখ্যা
এর আগে শ্রীলীলার টিম থেকেও আনুষ্ঠানিকভাবে এই গুঞ্জন অস্বীকার করা হয়। তাঁদের বক্তব্য, শ্রীলীলা ও তিলক ব্যক্তিগতভাবে একে অপরকে চেনেনই না। এমনকি কখনো কথা পর্যন্ত হয়নি তাঁদের। এক বিবৃতিতে বলা হয়, ‘এই গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন। কোনো তথ্য-প্রমাণ ছাড়া এমন গল্প ছড়ানো উচিত নয়।’

বলিউডে অভিষেকের প্রস্তুতি
ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর। নির্মাতা অনুরাগ বসুর নতুন সিনেমায় তাঁকে দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে। এ ছাড়া তামিল তারকা ধানুশের সঙ্গেও একটি নতুন প্রকল্পে কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিকিৎসাশাস্ত্রের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন শ্রীলীলা। ফলে ক্যারিয়ার ও একাডেমিক—দুই দিক সামলেই এগোচ্ছেন দক্ষিণ ভারতের এই অভিনেত্রী।

 

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জড়িত একাধিক ব্যক্তি, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী: র‍্যাব

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত

৯% সুদে অন্য ব্যাংকের বাড়ি–গাড়ির ঋণ কিনবে ব্যাংক এশিয়া

সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছে না আ.লীগপন্থীরা, পাল্টাপাল্টি বক্তব্য আইনজীবীদের

Helldivers 2 Cheat Engine Latest Version Download — Free 2026

Helldivers 2 Cheat Engine Latest Version Download — Free 2026

মাইলস্টোন ট্রাজেডি : শোকবইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

হোয়াটসঅ্যাপের যেসব গোপন ফিচার জানেন না অনেকেই

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…

ছিনতাই হওয়া ফোনের সূত্র ধরে ইজিবাইকচালক হত্যার রহস্য উদ্‌ঘাটন

Premium SEO Backlinks
Premium SEO Backlinks