শুক্রবার , ১৫ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Helldivers
  2. Topaz Photo Ai Pro 402
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন আদালত
  7. আইন ও পরামর্শ
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. ইসলাম
  11. কর্পোরেট
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খুলনা

সম্মিলিত সাংবাদিক পরিষদের (এসএসপি)- এর আন্তর্জাতিক সম্পাদক পদে আব্দুল মান্নান বিজয়ী হওয়ায় মালদ্বীপে ফুলেল সংবর্ধনা

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মে ১৫, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

বাংলাদেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিপুল ভোটে   আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আব্দুল মান্নান বিজয়ী হওয়ায় মালদ্বীপ জুড়ে বইছে আনন্দের জোয়ার। প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির আয়োজনে দেওয়া হয়েছে বর্ণাঢ্য ফুলেল সংবর্ধনা।

মালদ্বীপের রাজধানী মালেতে একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান যেন রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। চারদিকে ছিল উচ্ছ্বাস, করতালি আর শুভেচ্ছার ঢল। প্রবাসে থেকেও সাংবাদিকতার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় বক্তারা আব্দুল মান্নানকে “বাংলাদেশের গর্বিত প্রতিনিধি” হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, “আব্দুল মান্নান শুধু একজন সাংবাদিক নন, তিনি প্রবাসীদের কণ্ঠস্বর। তার এই অর্জন আমাদের সবার গর্ব।”

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মালদ্বীপে বাংলাদেশি কমিউনিটির সমস্যা, অধিকার ও প্রবাসজীবনের বাস্তব চিত্র সাহসিকতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরেছেন আব্দুল মান্নান। সত্য ও ন্যায়ের পক্ষে তার অবস্থান তাকে আজ আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ মর্যাদার আসনে পৌঁছে দিয়েছে।

তারা আরও বলেন, আব্দুল মান্নানের এই সাফল্য প্রমাণ করে— যোগ্যতা, সততা ও পরিশ্রম থাকলে প্রবাস থেকেও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়া সম্ভব। তার নেতৃত্বে প্রবাসী সাংবাদিকদের ঐক্য আরও শক্তিশালী হবে এবং নতুন প্রজন্মের সাংবাদিকরা অনুপ্রাণিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপদেষ্টা সদস্য মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন ও মুক্তার হোসেন। এছাড়া বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং এনসিপি ডায়াসপোরা মালদ্বীপের আহ্বায়ক আব্দুলা আল মামুন উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ২৪ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সহ-সভাপতি রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি সোহেল রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের বসুন্ধরার প্রতিনিধি আবু জাহের।

সংবর্ধনার জবাবে আব্দুল মান্নান আবেগঘন বক্তব্যে বলেন,
“আমি সবসময় প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কাজ করেছি। এই সম্মান আমার একার নয়— এটি মালদ্বীপে কর্মরত সকল প্রবাসী সাংবাদিকের অর্জন।”

অনুষ্ঠান শেষে ক্রেস্ট প্রদান, ফুলেল শুভেচ্ছা ও ফটোসেশনে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বলেন, আব্দুল মান্নানের এই অর্জন ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি সাংবাদিকদের জন্য নতুন দরজা খুলে দেবে।

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিষাদ স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

আটক প্রেসিডেন্ট মাদুরোর ছবি প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডের

ডিজিটাল বাংলাদেশে নতুন গতি আনবে তরুণ উদ্ভাবকরা : আইসিটি সচিব

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশসহ পয়েন্ট টেবিলে কারা কোথায়

সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী নিহত

আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, ৩০০ আসনই লক্ষ্য: নাহিদ ইসলাম

‌‘সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি’

৮৮ হাজার করদাতার রিটার্ন যাচাই–বাছাই করবে এনবিআর

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

Premium SEO Backlinks
Premium SEO Backlinks