শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Helldivers
  2. Topaz Photo Ai Pro 402
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন আদালত
  7. আইন ও পরামর্শ
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. ইসলাম
  11. কর্পোরেট
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খুলনা

‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব’ লিখে ফেসবুকে পোস্ট করা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
নভেম্বর ৮, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৩ নভেম্বর আমরা সবাই ঢাকা যাব’ পোস্ট করায় গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই নেতার নাম মতিন মোল্লা (৩৫)। তিনি উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমানের ছেলে। মতিন মোল্লা ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গত বৃহস্পতিবার নিজ নামে ফেসবুক আইডি থেকে ১৬ জন ব্যক্তির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন মতিন মোল্লা। তাতে লেখেন, ‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।’

ফেসবুকে পোস্ট দেওয়ার পর মতিনকে চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় দায়েরকৃত বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওই ছবিতে মতিন মোল্লার সঙ্গে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে আছেন টগেরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন ফকির ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের দুটি মুঠোফোন নম্বরে কল করা হলে একটি বন্ধ পাওয়া যায়। অপর নম্বরে কয়েকবার কল করার পর একজন ফোন ধরে ‘রং নম্বর’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতা–কর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এই মামলায় মতিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জালাল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ায় গ্রেপ্তার করা হয় মতিন মোল্লাকে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পর পর তিন কন্যাসন্তান জন্ম দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ৯ বছর পর স্বামীর আমৃত্যু কারাদণ্ড, পুড়িয়ে মারার সময় স্ত্রীর গর্ভে ছিল যমজ ছেলে

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডের

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলিতে ‘সন্ত্রাসী’ সরোয়ার নিহত

‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম’ বলা সেই নেতার মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে আরও একজনের রক্ত পাওয়া গেছে

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি

যৌথ অভিযানে গ্রেপ্তার অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

Premium SEO Backlinks
Premium SEO Backlinks