মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. Spellen
  6. Topaz Photo Ai Pro 402
  7. Uncategorized
  8. অন্যান্য
  9. অপরাধ
  10. অর্থনীতি
  11. আইন আদালত
  12. আইন ও পরামর্শ
  13. আন্তর্জাতিক
  14. আবহাওয়া
  15. ইসলাম

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
আগস্ট ৫, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন হাজার হাজার মানুষ। তাদের মুখে শোনা গেছে ফিলিস্তিনের পক্ষে স্লোগান আর ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ।

রোববার (৩ আগস্ট) কানায় কানায় পরিপূর্ণ ছিল সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ। প্রাকৃতিক বাধা এড়িয়ে মিছিলটিতে অংশ নেয় লাখেরও বেশি মানুষ। উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা।

‘মার্চ ফর হিউম্যানিটি’ আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে ‘হাঁড়ি-পাতিল’ বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান।

আয়োজকরা তিন লাখের দাবি করলেও পুলিশ বলছে এক লাখেরও কিছু বেশি মানুষ অংশ নিয়েছে মিছিলে। এরমধ্যে উল্লেখযোগ্য ছিলেন— উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, সাবেক অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির বেশ কয়েকজন সিনেটর।

এক পর্যায়ে, ‘ফিলিস্তিন,ফিলিস্তিন’ স্লোগানে প্রকম্পিত হয় ব্রিজের এক প্রান্ত থেকে অপর পাশ পর্যন্ত। এক কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের ব্রিজটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কেটে ফেলার পরে ‘উঠে দাঁড়াল গাছ’ আগরবাতি-মোমবাতি নিয়ে মানুষের ভিড়

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

আটক প্রেসিডেন্ট মাদুরোর ছবি প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

চোরাই পণ্য জব্দের পর এসআই বলছেন, ‘আপনি তিন লাখ টাকা দেন’

১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার: তনু হত্যা মামলা

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না,হঠাৎ অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীতে ‘কিছুটা’ পানি জমেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিউলের জালে বার্সেলোনার ৭ গোল