শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

৩৮ নং ওয়ার্ডে জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু আব্দুল্লাহ আল মামুনের।

প্রতিবেদক
Daily Janachitra
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ণ

ঢাকা প্রতিনিধি: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন আব্দুল্লাহ আল মামুন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাঁদের মতামত শোনা এবং বিভিন্ন নাগরিক সমস্যা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা জানার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাঁদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার চেষ্টা করছেন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনপ্রতিনিধিত্ব মানে শুধু নির্বাচন নয়; মানুষের কথা শোনা, মানুষের পাশে থাকা এবং দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার। আমি ৩৮ নং ওয়ার্ডের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাঁদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানতে চাই।”

তিনি বলেন, ওয়ার্ডের জলাবদ্ধতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, মশা নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সড়কবাতি, নিরাপত্তা, যানজট ও নাগরিক সেবাসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, “আমি প্রতিশ্রুতির চেয়ে দায়িত্বকে বেশি গুরুত্ব দিতে চাই। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার লক্ষ্য হলো মানুষের সঙ্গে থেকে তাঁদের প্রত্যাশাগুলো বোঝা এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নে দায়িত্বশীলভাবে কাজ করা।”

পরিচিতি অনুযায়ী, আব্দুল্লাহ আল মামুন বি.বি.এস, এম.বি.এস (হিসাববিজ্ঞান) ও এম.বি.এ (পিসিও) ডিগ্রিধারী। তিনি স্থানীয় পর্যায়ে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।

তাঁর নির্বাচনী কার্যক্রমের মূল বক্তব্য হিসেবে সামনে এসেছে— “জনপ্রতিনিধি হোক জনতার” এবং “সিদ্ধান্ত আপনাদের, দায়িত্ব আমার।”

৩৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মতামত, পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

Facebook Comments Box

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
ঘাড়ব্যথায় অবহেলা নয়

ঘাড়ব্যথায় অবহেলা নয়

৩৮ নং ওয়ার্ডে জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু আব্দুল্লাহ আল মামুনের।

আজ বার্সেলোনায় অভিষেক হতে পারে ‘বিশ্বকাপের সেরা খেলোয়াড়’ রদ্রির

ইন্টারপোলের মাধ্যমে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন হত্যার আসামি মহসিনকে আনা হলো দেশে

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…

ভোলায় ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার, আটক ৫

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

৭ টেস্টে ৯ বার এলবিডব্লু—সমস্যা রুটের না বলের

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত