সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. Spellen
  6. Topaz Photo Ai Pro 402
  7. Uncategorized
  8. অন্যান্য
  9. অপরাধ
  10. অর্থনীতি
  11. আইন আদালত
  12. আইন ও পরামর্শ
  13. আন্তর্জাতিক
  14. আবহাওয়া
  15. ইসলাম

বিএনপির প্রার্থী তালিকায় তারুণ্যের বার্তা দিচ্ছেন রওনকুল ইসলাম

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
নভেম্বর ৩, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে যেসব প্রার্থীর নাম বিএনপি ঘোষণা করেছে, তাতে কাজী রওনকুল ইসলামের (শ্রাবণ) নামটি তারুণ্যের প্রতিনিধিত্ব করছে। বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিগত কমিটির সভাপতি ছিলেন তিনি। বিএনপির প্রার্থী হিসেবে যাঁরা মনোনীত হয়েছেন, তাঁদের মধ্যে রওনকুল ইসলামই সবচেয়ে কম বয়সী বলে জানিয়েছেন তিনি।

যশোরের ছেলে কাজী রওনকুল ইসলাম ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বাংলা বিভাগ থেকে স্নাতক-স্নাতকোত্তর করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য কোর্সে (স্নাতকোত্তর) অধ্যয়নরত অবস্থায় ২০২২ সালে ছাত্রদলের সভাপতি হয়েছিলেন তিনি। ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে ২০২৩ সালের আগস্টে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অবশ্য এর দুই মাসের মাথায় তাঁকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার বিকেলে ২৩৭ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে কেশবপুর উপজেলা নিয়ে গঠিত যশোর-৬ আসনে প্রার্থী হিসেবে রওনকুলের নাম ঘোষণা করা হয়।

মনোনয়ন পাওয়ার পর প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় রওনকুল ইসলাম বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কেশবপুর আসনটি দীর্ঘদিন ধানের শীষের ছিল না। আমি জনগণের ভোটে এই আসন পুনরুদ্ধার করতে চাই। দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার প্রতিদান দিয়ে যেন জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি, সেটাই হবে আমার প্রধান কাজ।’

এখন পর্যন্ত তিনিই বিএনপির সবচেয়ে কম বয়সী প্রার্থী—এ কথা উল্লেখ করে রওনকুল বলেন, ‘বিএনপির ৩১ দফায় তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা আছে। আমি নির্বাচিত হলে বিশেষ করে কেশবপুরের তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে আমি কাজ করব। তরুণদের মাদক থেকে সরিয়ে কীভাবে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার দিকে নেওয়া যায়, তাঁদের ক্যারিয়ারকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয়ে আমি কাজ করব। পাশাপাশি দলকে শক্তিশালী করার জন্য কাজ করব।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

লিটনের ‘একলা চলো রে’ সেঞ্চুরিতে বিপর্যয় কাটাল বাংলাদেশ

মাইলস্টোন ট্রাজেডি : ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি

সংস্কার না হলে নির্বাচন হতে পারে না: হাসনাত আবদুল্লাহ

ক্লোন ও নকল মোবাইল ফোন ব্যবহার ঠেকাতে নতুন নিয়ম এনইআইআর এর

‘বাংলা আমাকে প্রাপ্য সুযোগ দেয়নি’

বোরহানউদ্দিনে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বিষাদ স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

শেষ মুহূর্তে সিরিজ সেরা হিসেবে সিরাজকেই কেন বেছে নিতে চেয়েছিলেন ম্যাককালাম?

রুবাবা দৌলাকে নিয়ে রসিকতা, ভুল–বোঝাবুঝিতে পোস্ট সরালেন ইরফান সাজ্জাদ