শুক্রবার , ২৯ মে ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. Spellen
  6. Topaz Photo Ai Pro 402
  7. Uncategorized
  8. অন্যান্য
  9. অপরাধ
  10. অর্থনীতি
  11. আইন আদালত
  12. আইন ও পরামর্শ
  13. আন্তর্জাতিক
  14. আবহাওয়া
  15. ইসলাম

মেসির ষষ্ঠ বিশ্বকাপ, কেমন হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দল?

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মে ২৯, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ

ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মহাতারকা লিওনেল মেসি। সব শঙ্কা-সংশয় উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অধিনায়ক।

মোট ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচ আর ১১৬টি গোলের অবিশ্বাস্য পরিসংখ্যান পেছনে ফেলে, শুধুই ফুটবল জাদু দেখাতে তিনি আবারও পরছেন অধিনায়কের আর্মব্যান্ড। কোটি ভক্তের প্রার্থনা আর ভালোবাসার শেষ আশ্রয়স্থল এখন শুধুই এই বাঁ পায়ের জাদুকর।

তবে ২৬ সদস্যের স্কোয়াডে অভিজ্ঞ মার্কোস আকুনা এবং তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর বাদ পড়া নিয়ে আসছে প্রশ্ন।

বিশ্বকাপে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও মেসির দখলে। এবারের আসরে খেললে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে ছয়টি বিশ্বকাপ খেলা একমাত্র ফুটবলারদের তালিকায় নাম উঠবে তার।

কাতার জয়ের নায়ক দিবু মার্তিনেজ, এনজো, ম্যাক অ্যালিস্টার আর রোমেরোদের নিয়ে দলটা যেন এক নিরেট দেয়াল। তবে চমক নেই বললেও, বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং অভিজ্ঞ লেফটব্যাক মার্কোস আকুনা। রিভার প্লেটে নিয়মিত না খেলাই কাল হলো আকুনার জন্য।

কিন্তু রক্ষণভাগে বিকল্প কই? দলে নেই কোনো স্বীকৃত দ্বিতীয় লেফটব্যাক। মেদিনা কিংবা মিডফিল্ডার বার্কোকে দিয়ে এই শূন্যতা পূরণের এক বড় জুয়া খেলেছেন স্কালোনি। তবে মিডফিল্ডে ফিরেছেন চোটের কারণে কাতার মিস করা লো সেলসো। আর আক্রমণভাগে ধার বাড়াতে তরুণ নিকো পাজের পাশাপাশি রাখা হয়েছে ফরোয়ার্ড হোসে লোপেজকে।

তবে এই আর্জেন্টিনা দলে বড় একটা হাহাকারের নাম আনহেল ডি মারিয়া। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেই ত্রাতা এবার নেই। তার অভাব পূরণ করবেন কে? ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশন। ডি মারিয়াহীন স্কালোনির এই দল কি পারবে মেসির হাতে ক্যারিয়ারের শেষ সোনালী ট্রফিটা তুলে দিতে?

 

২৬ সদস্যের দলে যারা যারা জায়গা পেয়েছেন:

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), গনসালো মন্টিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (মার্সেই), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রিভার প্লেট), রদ্রিগো ডি পল (ইন্টার মায়ামি), ভ্যালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)।

ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস গনসালেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জিউলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী নিহত

‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর, এই জামিন দিয়ে কী হবে?’-সাদ্দামের মায়ের প্রশ্ন

ভ্যাটিকানের মানব উন্নয়ন মন্ত্রীর রোহিঙ্গা শিবির পরিদর্শন

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশসহ পয়েন্ট টেবিলে কারা কোথায়

সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এসএসপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

কেন ওয়ানডেতে ফেরার প্রস্তাবে রাজি হননি মুশফিক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছে না আ.লীগপন্থীরা, পাল্টাপাল্টি বক্তব্য আইনজীবীদের

তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে আরও একজনের রক্ত পাওয়া গেছে

কোরআনে আল্লাহর বন্ধু বলা হয়েছে যাদের