শনিবার , ১৬ মে ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. Spellen
  6. Topaz Photo Ai Pro 402
  7. Uncategorized
  8. অন্যান্য
  9. অপরাধ
  10. অর্থনীতি
  11. আইন আদালত
  12. আইন ও পরামর্শ
  13. আন্তর্জাতিক
  14. আবহাওয়া
  15. ইসলাম

লিটনের ‘একলা চলো রে’ সেঞ্চুরিতে বিপর্যয় কাটাল বাংলাদেশ

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মে ১৬, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ণ

৩৮.২ ওভার, বাংলাদেশের রান ৬ উইকেটে ১১৬। স্কোরবোর্ডের এই চেহারাতেই স্পষ্ট, আজ শুরু সিলেট টেস্টের প্রথম কয়েক ঘণ্টায় ছিল পাকিস্তানি বোলারদের দাপট।

তবে সেই দাপুটে পাকিস্তানি বোলিংয়ের বিপরীতে দাঁড়িয়েই ‘একলা চলো রে’ নীতিতে সেঞ্চুরি করেছেন লিটন দাস। তাঁর সেঞ্চুরিতেই বাংলাদেশ প্রথম ইনিংসে পেয়েছে বলার মতো সংগ্রহ, ২৭৮।

টেস্টে লিটনের এটি ষষ্ঠ সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষেই এর আগে করেছেন দুটি। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে এই পাকিস্তানের বিপক্ষেই দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানো দলকে সেঞ্চুরি করে পথ দেখিয়েছিলেন লিটন। খেলেছিলেন ১৩৮ রানের ইনিংস।

সেটি অবশ্যই বিশেষ কিছুই হয়ে থাকবে লিটনের ক্যারিয়ারে। তবে আজকেরটিও কম যাবে না নিশ্চিতভাবেই। ২০২৪ সালের সেই সেঞ্চুরিতে ৭৮ রানের ইনিংস খেলে লিটনকে সঙ্গ দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

কিন্তু আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিস্থিতিটা ছিল ভিন্ন। মিরাজের মতো কেউই ছিলেন না লিটনকে সঙ্গে দিতে। আজ লিটনের সঙ্গী হয়েছেন কখনো তাইজুল ইসলাম, কখনো তাসকিন আহমেদ, কখনোবা শরীফুল ইসলাম। এদের সবাইকে আগলে রেখে অন্য প্রান্তে অনেকটা ওয়ানডে মেজাজে খেলেই সেঞ্চুরি করেছেন লিটন, খেলেছেন ১৫৯ বলে ১২৬ রানের ইনিংস।

লিটন ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন ইনিংসের শুরু থেকেই। তিনি যখন উইকেটে আসেন, বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ১০৬। অষ্টম ব্যাটসম্যান তাইজুলকে সঙ্গী হিসেবে যখন পেলেন, তখন পর্যন্তও লিটনের ব্যক্তিগত রান মাত্র ২। মানে তিনি নিজেও তখনো থিতু হননি।

কিন্তু এরপরও অনেকটা ‘একলা চলো’ নীতিতেই খেলে গেছেন লিটন। ওভারের বেশির ভাগ বল নিজে খেলেছেন। ওভারের শুরুর দিকে ফিরিয়ে দিয়েছেন সিঙ্গেল। পঞ্চম বা ষষ্ঠ বলে সিঙ্গেল বের করে প্রান্ত বদলেছেন যেন পরের ওভারের শুরুর দিকে নিজে ব্যাটিং প্রান্তে থাকতে পারেন। এই কৌশলে খেলেই করেছেন সেঞ্চুরি, নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন হাসান আলীকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে আবদুল্লাহ ফজলের হাতে ক্যাচ দিয়ে।

কৃতিত্ব লিটনের সঙ্গীদেরও প্রাপ্য। সপ্তম উইকেটে লিটন–তাইজুলের জুটিতে আসে ৬০ রান, যেখানে ৪০ বলে ১৬ রান তাইজুলের। তাসকিনের সঙ্গে জুটিতে ৩৮, এরপর নবম উইকেট জুটিতে লিটনশরীফুলে যোগ হয় আরও ৬৪ রান। যে যখন উইকেটে এসেছেন লিটনকে সঙ্গ দেওয়ার চেষ্টাই করে গেছেন। লিটনের আউটের পর শেষ ব্যাটসম্যান নাহিদ রানা টিকেছেন ৩ বল।

লিটনের ১২৬ রানের দুর্দান্ত ইনিংসের দিনে আফসোসে পুড়তে পারেন নাজমুল হোসেন ও মুশফিকুর রহিম। দুজনেই আউট হয়েছেন থিতু হয়ে। মুশফিক করেছেন ২৩, নাজমুল ২৯। আফসোস করতে পারেন মুমিনুল হক আর অভিষিক্ত তানজিদ হাসানও। মুমিনুল করেছেন ২২ রান, তানজিদ ২৬; অর্থাৎ বড় ইনিংসের সম্ভাবনা মাটি হয়েছে দুজনেরই।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সব দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন নাজমুল

১৩ নভেম্বর নিরাপত্তা আরও বাড়বে: ডিএমপি কমিশনার

সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন ২০২৬: সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করলেন গোলাম ফারুক মজনু

রামপুরায় মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার: ধর্ষণের অভিযোগে আরেক শিক্ষার্থী গ্রেপ্তার

ভেটেরিনারি সায়েন্স শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে: আমীর খসরু

এবার শাহরুখের প্রতিবেশী আমির!

বিসিবির প্রতিটি টাকায় ক্রিকেটারদের কষ্ট মিশে আছে: মিরাজ

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান কলা চাষিদের

হারিয়ে যাচ্ছে বাংলার কৃষি ঐতিহ্য লাঙ্গল, জোয়াল…