সোমবার , ১৫ জুন ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

পাবনায় বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

প্রতিবেদক
Zahid Hassan
জুন ১৫, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ণ

পাবনার সাঁথিয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কাশেম (৩৫)। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার একটি ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি। এ ঘটনায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আতাইকুলা থানা সূত্রে জানা গেছে, ১১ জুন বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন আবুল কাশেম। ঘটনায় পরের দিন মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। এর পর থেকে পুলিশ তাঁকে খুঁজছিল।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আবুল কাশেমের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে আজ ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসামাজিক কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আবুল কাশেমকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশসহ পয়েন্ট টেবিলে কারা কোথায়

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে

এবার শাহরুখের প্রতিবেশী আমির!

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশু এনআইসিইউতে, বাঁচানোর চেষ্টায় মা–বাবা

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড জার্মানির

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান