শনিবার , ২৯ আগস্ট ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

চেরকি-হালান্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় সিটির

প্রতিবেদক
Daily Janachitra
আগস্ট ২৯, ২০২৬ ২:১১ পূর্বাহ্ণ

ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। রায়ান চেরকি ও আরলিং হালান্ডের জোড়া জোড়া গোলে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের দারুণ শুরু করেছে সিটি।

গতকাল সেলর্হাস্ট পার্কে শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হালান্ড ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান। হেড থেকে করা তার গোলেই এগিয়ে যায় সিটি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে চেরকি গোল করলে ব্যবধান হয় ২-০। প্যালেসের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি।

মিনিট দুয়েক পর ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান কমায় প্যালেস। তবে নিজেদের প্রচেষ্টায় নয়। অতিথিদের আত্মঘাতী গোলে কমে এক গোলের ব্যবধান। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক বারে লেগে ফিরে এসে সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার পিঠে লেগে জালে জড়িয়ে যায়।

তিন মিনিট পর আবারও সিটির দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনেন চেরকি। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে নিজের প্রথম জোড়া গোল সম্পন্ন করেন তিনি ৫৯ মিনিটে। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ডিফ্লেক্ট হয়ে গোলরক্ষক ডিন হেন্ডারসনের নাগালের বাইরে চলে যায়।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। তার গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে সিটি।

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে মৌসুমের শুরুতেই প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি।

Facebook Comments Box

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

রোমে রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন

রোমে রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন

বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করার সম্ভাবনা ‘জিরো’, জানিয়ে দিল আতলেতিকো

যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত

সুনেরাহ্’র চোখে ‘বাসার আগের মতোই অনেক লক্ষ্মী ছেলে’ বাসারের চোখে কেমন সুনেরাহ্

দাঁত তোলার পরও দেখা দেয় অনেকের সমস্যা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা

পর্যটকদের জন্য আজ খুলেছে সুন্দরবন, বেড়াতে যাওয়ার আগে জেনে নিন ১২ তথ্য

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ