সোমবার , ৩১ আগস্ট ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

সুনেরাহ্’র চোখে ‘বাসার আগের মতোই অনেক লক্ষ্মী ছেলে’ বাসারের চোখে কেমন সুনেরাহ্

প্রতিবেদক
Daily Janachitra
আগস্ট ৩১, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ণ

৬ বছর আগে ২০২০ সালে ভালোবাসা দিবসে প্রথম তাঁরা একসঙ্গে নাটকের ক্যামেরার সামনে দাঁড়ান। বলা যায়, দুজনই তখন নবীন অভিনয়শিল্পী। অভিনয় নিয়ে সংগ্রাম করছেন। এরপর দুজনের একসঙ্গেই নাট্যাঙ্গনে বেড়ে ওঠা। সেই দুজনই এখন নাট্যাঙ্গনের পরিচিত মুখ। ভক্তদের কাছে দুজনই এখন আলোচিত নাম। দুজনই নাটক, সিনেমা কিংবা ওটিটির কাজে ব্যস্ত। হয়ে উঠছেন পরিচালকদের কাছে ভরসার নাম। বলছি খায়রুল বাসার ও সুনেরাহ্ বিনতে কামালের কথা।

আগেও একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন। কিন্তু নাটকের প্রধান দুই চরিত্রে আগে তাঁদের দেখা যায়নি। এবার একসঙ্গে নাটকের প্রধান চরিত্র হলেন তাঁরা। তাঁদের নিয়ে নাটকটি নির্মাণ করছেন ইমরাউল রাফাত। রোমান্টিক নাটকটির নাম এখনো ঠিক হয়নি।

সেই নাটকেরই শুটিংয়ের ফাঁকে কিছুটা বিরতিতে গত শনিবার দুপুরে ফোনে ছয় বছর আগের দিনগুলো স্মরণ করে সুনেরাহ্ বলতে লাগলেন, ‘এই তো সেদিনের কথা। অথচ ছয় বছর। তখন আমরা দুজনই সবে পথ চলা শুরু করছি, ক্যারিয়ার কী হবে, তা জানি না। মাঝে কত কিছু বদলে গেল। এখন দর্শকদের অনেক ভালোবাসা পাচ্ছি। নিয়মিত কাজ করছি। তবে ভালো লাগছে (খায়রুল) বাসারের সঙ্গে অভিনয় করছি।

খায়রুল বাসারের মধ্যে কী ধরনের পরিবর্তন দেখেন? এমন প্রশ্ন শুনেই হাসতে থাকেন সুনেরাহ্। তিনি বলেন, ‘বাসার অনেক চুপচাপ একটা ছেলে। প্রথম ওকে এভাবেই দেখতাম। ও খুব বদলায়নি। শুটিংয়ে এসে খুব বেশি কথা বলত না। বাসার আগের মতোই অনেক লক্ষ্মী ছেলে। পরিবর্তন বলতে এখন আরও ভালো অভিনয় করে। ওর মধ্যে কনফিডেন্স লেভেল বেড়েছে। দিন দিন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে।

পাশেই বসা ছিলেন বাসার। সুনেরাহ্র কাছ থেকে ফোন নিয়ে বললেন, ‘২০২০ সালে আমাদের প্রথম কাজ হয়েছিল। সেই থেকে দেখছি, আগের মতোই আছে সুনেরাহ্। খুব বেশি বদলায়নি। আগের মতোই মিটমিট করে হাসে। আর কিছুক্ষণ পরপর খোঁচা দিয়ে বলে, “কী খবর, কেমন চলছে।” মনে হয় গুরুত্বপূর্ণ বা জটিল কিছু একটা বলবে, কিন্তু সেটা আর বলে না। শুধু হাসতে থাকে।’

সুনেরাহ্র সম্পর্কে এ সময় বাসার আরও বলেন, ‘ও আসলে অনেক ভালো ও মেধাবী একজন অভিনেত্রী। খুব সহযোগিতা করে। আর অভিনয়টা বুঝে করে। আমাদের রসায়নটা ভালো।

ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ নাটকে একসঙ্গে অভিনয় করে ইদানীং আলোচনায় এসেছেন তাঁরা। সেই নাটকে তাঁরা ছিলেন দেবর-ভাবি। তাঁদের খুনসুটি দর্শক পছন্দ করেছেন। সুনেরাহ্র কাছে প্রশ্ন, ‘দর্শক এটা আমাদেরই গল্প নাটকে আপনাদের দেখার পর থেকে একসঙ্গে দেখতে চান, কিন্তু জুটি হচ্ছেন না কেন?’

প্রশ্ন শুনেই সুনেরাহ্ বলেন, ‘পরিচালকেরা আমাদের না ডাকলে কীভাবে কাজ করব? এখন অনেকেই আমাদের একসঙ্গে কাজের জন্য গল্প দিচ্ছেন। হয়তো সামনে আরও কাজ হবে।’ এটাও বলে রাখলেন, তাঁদের অভিনীত ছয় বছর আগের তোমার পাশে হাঁটতে দিও নাটকটিও দর্শক খুবই পছন্দ করেছিলেন।

এই প্রসঙ্গে বাসার জানান, মোস্তফা কামাল রাজের এটা আমাদেরই গল্প ধারাবাহিক থেকেই দর্শক নতুন করে তাঁদের জুটি হিসেবে দেখতে চাইছেন। অনেক প্রযোজনা প্রতিষ্ঠানও তাঁদের একসঙ্গে জুটি হিসেবে দেখতে চায়।

Facebook Comments Box

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করার সম্ভাবনা ‘জিরো’, জানিয়ে দিল আতলেতিকো

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় হবে প্রবাসী কবি লেখকদের মিলন মেলা

তারুণ্যের উৎসবে রূপালী ব্যাংকের র‍্যালি

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া