শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

গুরুতর আহত সাংবাদিক নেতা আবু আবিদ

প্রতিবেদক
Daily Janachitra
সেপ্টেম্বর ৫, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ণ

মোহনা টিভি চিপ ও  সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু আবিদ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে চট্টগ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এর আগে ৩ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল তাঁর। জরুরি একটি মিটিংয়ের কারণে শেষ মুহূর্তে ফ্লাইটটি মিস হওয়ায় তিনি সড়কপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে দুর্ঘটনার পর তাঁকে প্রথমে স্থানীয় একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে চট্টগ্রামের এপোলো ইমপেরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আবু আবিদের মাথায় গুরুতর আঘাতের কারণে অস্ত্রোপচার করা হয়েছে। একই সঙ্গে তাঁর পায়েও সার্জারি করা হয়েছে। দুর্ঘটনায় তাঁর ঠোঁট, মুখ ও বুকে গুরুতর আঘাত লাগে এবং প্রায় ১৫টি সেলাই দিতে হয়েছে।

দীর্ঘ প্রায় ২–৩ ঘণ্টার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তাঁকে এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আবু আবিদের পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

Facebook Comments Box

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত
‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

কৃষিতে প্রযুক্তির দক্ষ প্রয়োগই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে: সেমিনারে বক্তারা

‘চোলি কে পিছে’ থেকে সঞ্জয় দত্তের গ্রেপ্তার, ঝড়ের মধ্য দিয়ে ইতিহাস গড়েছিল ‘খলনায়ক’

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

বাংলা একাডেমিতে অনুষ্ঠিত নজরুল চর্চা ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও নজরুল স্মৃতি পদক ২০২৬ অনুষ্ঠান

কোরআনে আল্লাহর বন্ধু বলা হয়েছে যাদের

মহানবী (সা.)-এর হিজরতের পথ স্মরণীয় করতে সৌদির নতুন উদ্যোগ

সরকার সফল হলে গ্যাস-বিদ্যুতের সংকট ও জননিরাপত্তার সমস্যা কেন থাকবে