শনিবার , ১০ অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

ভোলায় ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার, আটক ৫

প্রতিবেদক
Daily Janachitra
অক্টোবর ১০, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ

ভোলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দকপুর এলাকায় মো. টুলু চৌধুরীর ঘেরের পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা জেলা পুলিশ মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পুলিশের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) আব্দুল আজিজের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—মো. নূর ইসলাম (৪৫), মো. নাগর মৃধা (২৮), মো. রাশেদ (২৭), মো. হাসান (২৬) ও মো. মিলন চৌকিদার (৪৮)।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - অর্থনীতি