বৃহস্পতিবার , ২১ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Helldivers
  2. Topaz Photo Ai Pro 402
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন আদালত
  7. আইন ও পরামর্শ
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. ইসলাম
  11. কর্পোরেট
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খুলনা

রামপুরায় মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার: ধর্ষণের অভিযোগে আরেক শিক্ষার্থী গ্রেপ্তার

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মে ২১, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ণ

রাজধানীর রামপুরা থানা এলাকায় এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় করা মামলার আসামি মো. শিহাব হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিহাব রামপুরার একই মাদ্রাসার শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ   এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের মতিঝিল বিভাগ জানায়, ১৯ মে রাতে রামপুরা থানা এলাকার একটি মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীর (১০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়। সুরতহাল তৈরির সময় পুলিশ এমন আলামত দেখতে পায়, যা ইঙ্গিত দেয় যে শিশুটি অস্বাভাবিক যৌনাচারের শিকার হয়েছিল।

এ ঘটনায় শিশুটির মা রামপুরা থানায় শিহাবের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও আনা হয়।

পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ  বলেন, শিশুটির লাশ উদ্ধারের আগেই শিহাব মাদ্রাসা ছেড়ে তাঁর গ্রামের বাড়িতে চলে যান। পরে রামপুরা থানার পুলিশের একটি দল পাবনার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা বলেন, শিহাবের বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌনাচারের অভিযোগ আছে।

যোগাযোগ করা হলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন  বলেন, শিশুটির মা সন্দেহ করছেন, তাঁর ছেলে ধর্ষণের শিকার হয়েছে। এ কারণে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক বন্ধু নিহত, আহত আরেকজন

বিসিবিপ্রধান তামিম, আইসিসির তালিকায় বুলবুল

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশসহ পয়েন্ট টেবিলে কারা কোথায়

আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, ৩০০ আসনই লক্ষ্য: নাহিদ ইসলাম

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

নিউইয়র্কের মেয়র নির্বাচনে সর্বশেষ হিসাবে কোন প্রার্থী কত ভোট পেলেন

জড়িত একাধিক ব্যক্তি, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী: র‍্যাব

‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম’ বলা সেই নেতার মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ

ব্যানার-স্লোগানে কোনো নেতার নাম নেই, উত্তরায় বিএনপির কর্মীদের এসব মিছিলের লক্ষ্য কী

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

Premium SEO Backlinks
Premium SEO Backlinks