নিজস্ব প্রতিবেদক:
সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দৈনিক জনচিত্র-এর সম্পাদক ও প্রকাশক মো. হাবিবুর রহমান।
আজ নির্ধারিত সময়ের মধ্যে এসএসপি-এর নির্বাচন কমিশনের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া ও আজ মনোনয়ন সংগ্রহ করেছেন গোলাম ফারুক মজনু (সভাপতি পদে) সহ আরো অনেকেই।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, নির্বাচিত হলে সাংবাদিক সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন এবং সম্মিলিত সাংবাদিক পরিষদকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
এদিকে, আসন্ন এই নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রমও জোরদার হয়েছে।



















