রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Helldivers
  2. Topaz Photo Ai Pro 402
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন আদালত
  7. আইন ও পরামর্শ
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. ইসলাম
  11. কর্পোরেট
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খুলনা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ প্রথমবার টেস্ট দলে তানজিদ ও অমিত

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
এপ্রিল ২৬, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান ও অমিত হাসান। এই দুই নতুন মুখ নিয়েই আজ পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৩ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক, পরের বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় আন্তর্জাতিক টি-টুয়েন্টিতেও। এর পর থেকেই সাদা বলে নিয়মিত মুখ তানজিদ হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে তানজিদের পারফরম্যান্স ভালো। ২৫ ম্যাচ খেলে ৪০.৭২ গড়ে ১৭৯২ রান করেছেন, আছে পাঁচটি সেঞ্চুরিও।

তানজিদকে তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণেই টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। টেস্টেও তিনি ভালো করবেন, এই আশাবাদ জানিয়ে হাবিবুল কাল রাতে  বলেছেন, ‘সে যেভাবে ব্যাট করে, টেস্টে সফল না হওয়ার কোনো কারণ নেই। আমরা ওকে নিয়েছি ওর স্টাইল দেখে। আমি চাইব না ও টেস্টে এসে রক্ষণাত্মক ব্যাটিং করুক।’

আরেক নতুন মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান অমিত হাসান প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত পারফরমার। ৪৯টি ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন ১১টি, ৪৯.৩২ গড়ে রান করেছেন ৩ হাজার ৬৫০। এবারের বিসিএলের প্রথম রাউন্ডে তাঁর ব্যাট থেকে আসে ১৬২ রানের ইনিংস। পারফরম্যান্সের ধারাবাহিকতাই তাঁকে টেস্ট দলে সুযোগ করে দিয়েছে বলে জানিয়েছেন হাবিবুল।

বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট খেলেছে গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। ওই সিরিজের দল থেকে ব্যাটসম্যান জাকের আলীর সঙ্গে বাদ পড়েছেন হাসান মাহমুদ, হাসান মুরাদ ও খালেদ আহমেদ। বোলিংয়ে দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের সঙ্গে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান।

আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ১৬ মে থেকে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সংস্কার না হলে নির্বাচন হতে পারে না: হাসনাত আবদুল্লাহ

ভেটেরিনারি সায়েন্স শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে: আমীর খসরু

চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলিতে ‘সন্ত্রাসী’ সরোয়ার নিহত

আমরা মুক্তিযুদ্ধকে হাজারবার সম্মান করি: মাগুরায় জামায়াত আমির

আমার রাজকপাল, ৫০২ ভরি স্বর্ণ প্রসঙ্গে বললেন নিপুণ রায়

ডিজিটাল বাংলাদেশে নতুন গতি আনবে তরুণ উদ্ভাবকরা : আইসিটি সচিব

হঠাৎ করেই অস্বাভাবিক চুল পড়ছে? এটি হতে পারে গোপন কোনো সংকেত

বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা

কৃষিতে প্রযুক্তির দক্ষ প্রয়োগই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে: সেমিনারে বক্তারা

যুক্তরাষ্ট্রে কী করছেন শাবনূর, কাদের সঙ্গে সময় কাটছে নায়িকার

Premium SEO Backlinks
Premium SEO Backlinks