রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
এপ্রিল ১৯, ২০২৬ ১:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্ধারিত তফসিল অনুযায়ী গতকাল ১৯ এপ্রিল ২০২৬ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে।

তফসিল অনুযায়ী, ২০ এপ্রিল ভোটার তালিকা সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে এবং ২১ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ২৯ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে এবং ৩০ এপ্রিল প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।

এছাড়া, ২ মে মনোনয়নপত্র সংক্রান্ত আপিল ও নিষ্পত্তি এবং ৭ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। সবশেষে, আগামী ১৫ মে ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার এম এ সামসুল আলম নিক্সন, নির্বাচন কমিশনের সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা এবং সদস্য ডি এম আব্দুল ইমাম অমর এই তফসিল ঘোষণা করেন। এ ছাড়া মোঃ জালাল উদ্দীন জুয়েল সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ

বাবার কবরে তারেকের নীরব, নিঃশব্দ অশ্রুসজল শোক

ঠিকমতো ভিটামিন ডি পেতে কখন, কীভাবে ও কতটুকু রোদ লাগাতে হবে?

ইসলামী আন্দোলনের ‘আসন’ ফাঁকা রেখেই জামায়াতসহ ১০ দলের নির্বাচনী ঐক্যের ঘোষণা

নিউইয়র্কের মেয়র নির্বাচনে সর্বশেষ হিসাবে কোন প্রার্থী কত ভোট পেলেন

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

বাংলাদেশের স্বস্তির খবর, এশিয়া কাপে আফগান দলে নেই টাইগারদের ‘আতঙ্ক’

ভোলায় বিএনপি–বিজেপির সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশত

দাঁত তোলার পরও দেখা দেয় অনেকের সমস্যা