শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. Spellen
  6. Topaz Photo Ai Pro 402
  7. Uncategorized
  8. অন্যান্য
  9. অপরাধ
  10. অর্থনীতি
  11. আইন আদালত
  12. আইন ও পরামর্শ
  13. আন্তর্জাতিক
  14. আবহাওয়া
  15. ইসলাম

পঞ্চমবারের মতো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপস্থাপনায় সূচনা

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
জানুয়ারি ৯, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। নয় দিনব্যাপী এই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বরাবরের মতো এবারও উৎসবের উপস্থাপনায় থাকছেন নন্দিত উপস্থাপিকা সাদিয়া রশ্নি সূচনা। এর মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি।

গত চার বছর ধরে ধারাবাহিকভাবে এই উৎসবের উপস্থাপনা করে আসছেন সূচনা। এবারের আসরেও এমন সুযোগ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত তিনি।কালের কণ্ঠকে সাদিয়া রশ্নি সূচনা বলেন, “বিশ্বব্যাপী সমাদৃত এই চলচ্চিত্র উৎসবের অংশ হতে পারা সত্যিই দারুণ অনুভূতির। প্রতিবারের মতো এবারও বিশ্বের গুণী শিল্পী ও নির্মাতাদের সঙ্গে একই মঞ্চে থাকার সুযোগ পাব।

তাঁদের জীবনদর্শন ও কাজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়। এই উৎসবের প্রতিটি মুহূর্তই আমার জন্য ভীষণ স্মরণীয়।”তবে আনন্দের পাশাপাশি সামান্য আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। সূচনার মতে, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে উৎসবটি আরো আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করা সম্ভব হতো।

তাঁর ভাষায়, বিশ্বের অন্যান্য দেশে চলচ্চিত্র উৎসবগুলো যেভাবে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, আমাদের দেশেও সেটি করা সম্ভব—যদি পৃষ্ঠপোষকতার পরিমাণ আরো বাড়ে।এর আগে গত চার বছরে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ইরানি নির্মাতা মাজিদ মাজিদি, বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, গায়ক কবীর সুমন, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্রসহ দেশ-বিদেশের অনেক গুণী শিল্পীর সঙ্গে আড্ডা দিয়েছেন এবং সাক্ষাৎকার নিয়েছেন সূচনা।

উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর আগামীকাল শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবের ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে থাকছে মোট ১১টি বিভাগ।

বিশ্বের ৭০টিরও বেশি দেশ থেকে নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যের মোট ২৪৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে বাংলাদেশের ১৫টি পূর্ণদৈর্ঘ্য ও ৪৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মনোনীত হয়েছে। বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রদর্শিত হবে ৯টি চলচ্চিত্র।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইসলামী আন্দোলনের ‘আসন’ ফাঁকা রেখেই জামায়াতসহ ১০ দলের নির্বাচনী ঐক্যের ঘোষণা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি

বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

Драгон Мани: Мифический Символ Удачи в Слотах

Драгон Мани: Мифический Символ Удачи в Слотах

জয়সোয়ালের দাবি, বাংলাদেশে সাম্প্রদায়িক হামলাকে ব্যক্তিগত শত্রুতা-প্রতিহিংসা বলা হচ্ছে

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক বন্ধু নিহত, আহত আরেকজন

কৃষিতে প্রযুক্তির দক্ষ প্রয়োগই পারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে: সেমিনারে বক্তারা

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

এসএসপি নির্বাচন ২০২৬: বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা