বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. 05.06.2026
  2. casino ch
  3. Helldivers
  4. novos-casinos-2026
  5. Spellen
  6. Topaz Photo Ai Pro 402
  7. Uncategorized
  8. অন্যান্য
  9. অপরাধ
  10. অর্থনীতি
  11. আইন আদালত
  12. আইন ও পরামর্শ
  13. আন্তর্জাতিক
  14. আবহাওয়া
  15. ইসলাম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছে না আ.লীগপন্থীরা, পাল্টাপাল্টি বক্তব্য আইনজীবীদের

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
এপ্রিল ২৯, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) দুই দিনব্যাপী নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগপন্থী আইনজীবীরা এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ নিয়ে আজ বুধবার পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন দুই পক্ষের আইনজীবীরা।

তবে কতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে, কতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে—সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ৩ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সেদিন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন সমিতির সিনিয়র সহসভাপতি মো. হুমায়ুন কবির মঞ্জু।

এদিকে বিএনপির আইনবিষয়ক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা বাদল এক ব্রিফ্রিংয়ে বলেছেন, জুলাই যোদ্ধা ও বেশ কয়েকজন সাধারণ আইনজীবী সমিতিতে লিখিত দরখাস্ত দিয়েছেন। …তাঁরা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, ইতিপূর্বে যাঁরা আওয়ামী লীগের প্যানেলে বা ব্যানারে নির্বাচন করেছেন বা সমর্থন করেছেন, তাঁদের যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়। দরখাস্তের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ওই সিদ্ধান্ত নিয়েছে। সমিতির বিশেষ সাধারণ সভার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ২৬ এপ্রিল বিকেলে সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) হয়। সেই সভায় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে সভায় উপস্থিত থাকা ব্যক্তিদের মধ্যে তিনজন আইনজীবী জানান।

সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র (স্বতন্ত্র) জমা দিয়েছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী (আওয়ামী লীগ সমর্থক বলে পরিচিত), যা বাতিল হয়েছে। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রার্থীরা সবাই স্বতন্ত্রভাবে সমিতির কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। কেউ কোনো দলের বা সংগঠনের পক্ষ থেকে দলবদ্ধ হয়ে কোনো মনোনয়নপত্র দাখিল করেননি। …সমিতির সংবিধান ও নিয়ম ভঙ্গ করে…অ্যাডহক কমিটি যাচাই–বাছাই না করে ৪০ জনের বেশি প্রার্থীকে নির্বাচন থেকে দূরে রাখা…অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও ন্যায়বিচার পরিপন্থী।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, তফসিল অনুসারে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা ছিল মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের দিন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নাম ঘোষণা হয়নি। এ নিয়ে গতকাল সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিবাদ জানান উপস্থিত আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।

প্রার্থীদের মনোনয়পত্র বাতিলের প্রতিবাদে আজ বুধবার বেলা সোয়া একটায় হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে প্রেস ব্রিফিং আহ্বান করে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। তবে এর আগে বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে স্লোগান নিয়ে সমবেত হয়ে প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংয়ে বক্তব্য দেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল, সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম, সমিতির সাবেক সিনিয়র সহসম্পাদক কাজী জয়নাল আবেদীন প্রমুখ। পরে গণমাধ্যমে লিখিত বক্তব্য পাঠান আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।

এক বছর মেয়াদের এই সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হয়ে থাকে। পদগুলো হলো একজন সভাপতি, দুজন সহসভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক ও সাতজন সদস্য।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

জয়সোয়ালের দাবি, বাংলাদেশে সাম্প্রদায়িক হামলাকে ব্যক্তিগত শত্রুতা-প্রতিহিংসা বলা হচ্ছে

লিটনের ‘একলা চলো রে’ সেঞ্চুরিতে বিপর্যয় কাটাল বাংলাদেশ

নির্ধারিত স্থানে সরে যেতে নির্দেশ, মিরপুরের হকারদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান

গ্রেপ্তার এড়াতে যে কৌশল নিয়েছিলেন চাঁদাবাজ অপু

গ্লুকোমিটারে যেভাবে রক্তের গ্লুকোজ পরিমাপ করবেন

পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

নাট্যকর্মী মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার: ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

আয়লা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত

পর্যটনশিল্পের সম্ভাবনা টেকশই উন্নয়নে বাঁধা ও আমাদের করণীয়- মোঃ গোলাম ফারুক মজনু