রবিবার , ৩০ আগস্ট ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

ডার্বি নয়, শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজা

প্রতিবেদক
Daily Janachitra
আগস্ট ৩০, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ

হামজা চৌধুরীর দলবদল নিয়ে এত দিন আলোচনায় ছিল ডার্বি কাউন্টির নাম। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল বলে খবর। কিন্তু শেষ মুহূর্তে এসে দৃশ্যপট বদলে গেছে। ডার্বি নয়, বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী যাচ্ছেন তাঁর পুরোনো ক্লাব শেফিল্ড ইউনাইটেডে।

লেস্টার সিটির সঙ্গে হামজার স্থায়ী দলবদলের ব্যাপারে শেফিল্ড ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ২৮ বছর বয়সী এই ফুটবলার এখন চ্যাম্পিয়নশিপের দলটির মেডিক্যালের অপেক্ষায়। এরপর বাকি থাকবে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করা।

গত মৌসুমের দ্বিতীয়ার্ধে শেফিল্ডে ধারে খেলেছিলেন হামজা। চ্যাম্পিয়নশিপে ক্লাবটির হয়ে ১৯ ম্যাচ খেলেছেন, যার ১৬টিতেই ছিলেন শুরুর একাদশে। তাঁর দলকে প্লে-অফ ফাইনালেও তুলতে সাহায্য করেছিলেন হামজা। তবে ফাইনালে সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ফেরা হয়নি শেফিল্ডের।

৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেওয়া এই মিডফিল্ডারের মূল দলে অভিষেক ২০১৭ সালে, যদিও তার আগে ধারে খেলেন বার্টন অ্যালবিয়নে। লেস্টার সিটি এখন ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে খেলে। চলতি মাসে লিগের প্রথম তিন ম্যাচে মাঠেও নেমেছেন। তবে গত সপ্তাহে ইপসউইচ টাউন ও এমকে ডনসের বিপক্ষে দলের স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। লেস্টারের কোচ রাসেল মার্টিনও ইঙ্গিত দিয়েছিলেন, দলবদলের সম্ভাবনার কারণেই হামজাকে বাইরে রাখা হয়েছে।

এবার সেই দলবদলই বাস্তব হচ্ছে। লেস্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৬ ম্যাচ খেলেছেন হামজা। এ ছাড়া ধারে খেলেছেন বার্টন ও ওয়াটফোর্ডে।

শেফিল্ডে হামজার ফেরার পেছনে আছে দলটির প্রথম পছন্দের রাইটব্যাক ফেমি সেরিকির চোটও। হামজার একাধিক পজিশনে খেলতে পারার দক্ষতা শেফিল্ডের জন্য বাড়তি সুবিধা। মিডফিল্ডের পাশাপাশি রাইটব্যাকেও খেলতে পারেন তিনি। ফলে চোটের কারণে তৈরি হওয়া সমস্যারও একটি সমাধান দেখছে ক্রিস ওয়াইল্ডারের দল।

Facebook Comments Box

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

ভরদুপুরে স্ত্রী-কন্যার সামনে বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, নিহতের মুখ গেছে থেঁতলে

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর

পাবনায় বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

মেসির অবসরের আবেগে ভিজেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনও

ময়মনসিংহে খাটের ওপর পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

মুসল্লির তাসবিহ শেষ হওয়ার আগেই ইমাম রুকু, সিজদা থেকে উঠে গেলে করণীয়

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

চীনের অর্থে আরেকটি পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে