মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Helldivers
  2. Topaz Photo Ai Pro 402
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন আদালত
  7. আইন ও পরামর্শ
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. ইসলাম
  11. কর্পোরেট
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খুলনা

আগামী বাজেটে সিগারেটের ওপর কর বাড়বে না: এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
এপ্রিল ২৮, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ

আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে শুল্ক-কর বাড়বে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর যাওয়ার উপায় নেই। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের দাম দেখে হয়তো দাম পুনর্নির্ধারণ করা যায়। কারণ, এত কম দামে আমাদের আশপাশের কোনো দেশে সিগারেট পাওয়া যায় না।’

আজ সোমবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাতের সাতটি সংগঠনের সঙ্গে এনবিআরের প্রাক্-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিয়ে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সভায় ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবৈধ সিগারেট আমদানি বন্ধের দাবি জানানো হয়। সংগঠনটির পক্ষে আবুল খায়ের গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ বলেন, অবৈধ সিগারেট আমদানি বন্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অবৈধ কারবার বন্ধে আমরা সিগারেটের গায়ে এয়ার কোড বসিয়ে দেব।’

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পক্ষ থেকেও অবৈধ সিগারেটকে এ খাতের সব সময়ের একটি ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়। জাপান টোব্যাকোর পক্ষ থেকে বলা হয়, সিগারেটে বিশ্বের সবচেয়ে বেশি করারোপ করা দেশগুলোর একটি বাংলাদেশ। তাই আর কর না বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের পক্ষ থেকে সিমকার্ড পরিবর্তনে ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, কারও সিম কার্ড হারিয়ে গেলে আবার ৩০০ টাকা ভ্যাট দিতে হয়। এটা দ্বৈত করারোপ হয়ে যায়। তাই এটা প্রত্যাহারের দাবি জানান তিনি।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে অবৈধ ও অনানুষ্ঠানিক (আনঅফিশিয়াল) মুঠোফোনের আমদানি রোধে সরকারকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার বাস্তবায়নের দাবি জানানো হয়।

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জড়িত একাধিক ব্যক্তি, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী: র‍্যাব

‘আমি কি কাউকে মোনাফেক বলতে পারব এই সংসদে’: স্পিকারকে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন

আটক প্রেসিডেন্ট মাদুরোর ছবি প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

গ্রেপ্তার এড়াতে যে কৌশল নিয়েছিলেন চাঁদাবাজ অপু

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া

ভোলা ২ আসনে মনোনয়ন পেলেন “আলহাজ্ব হাফিজ ইব্রাহিম”

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচও বাতিল

‌‘সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি’

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

Helldivers 2 Cheat Engine Latest Version Download — Free 2026

Helldivers 2 Cheat Engine Latest Version Download — Free 2026

Premium SEO Backlinks
Premium SEO Backlinks