মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Helldivers
  2. Topaz Photo Ai Pro 402
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন আদালত
  7. আইন ও পরামর্শ
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. ইসলাম
  11. কর্পোরেট
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খুলনা

৮৮ হাজার করদাতার রিটার্ন যাচাই–বাছাই করবে এনবিআর

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
এপ্রিল ২৮, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

এ পর্যন্ত প্রায় ৮৮ হাজার করদাতার আয়কর রিটার্ন নথি নিরীক্ষার জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দুই দফায় এসব করদাতার নথি নির্বাচন করা হয়।

প্রথম দফায় গত জুলাই মাসে ১৫ হাজার ৪৯৪ জন করদাতার রিটার্ন নথি নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। সম্প্রতি দ্বিতীয় দফায় ৭২ হাজার ৩৪১ জন করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য জমা দেওয়া রিটার্ন নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়। আজ এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে সাড়ে ৪২ লাখ করদাতা এ বছর রিটার্ন দিয়েছেন। কোনো করদাতা রিটার্নে ভুল তথ্য দিয়েছেন কি না; কর ঠিকমতো দিয়েছেন কি না, তা যাচাই–বাছাই করার জন্য নিরীক্ষা করার উদ্যোগ নিয়েছে এনবিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরীক্ষার জন্য কয়েকটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসরণ করে প্রতিটি সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে নির্বাচন করা হয়েছে। এ নির্বাচনপ্রক্রিয়ায় কোনো সনাতনি বা বাছাই করে নির্বাচন করার মতো কোনো হস্তক্ষেপ করা হয়নি। ফলে নিরীক্ষা নির্বাচনপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য করদাতা ও সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

স্বয়ংক্রিয় ব্যবস্থায় নিরীক্ষার জন্য নির্বাচিত কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে নির্বাচনের এই প্রক্রিয়া একদিকে যেমন জাতীয় রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে তেমনি লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‍্যালি

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

অ্যাঙ্গোলায় খেলতে যাওয়ার আগে টিকা নিতে হবে মেসিদের

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

র‍্যাবের সংবাদ সম্মেলনঃ মোহাম্মদপুরের অপরাধীরা জামিনে বেরিয়ে একই অপরাধে জড়াচ্ছে

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর, এই জামিন দিয়ে কী হবে?’-সাদ্দামের মায়ের প্রশ্ন

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু

ভোলার বোরহানউদ্দিনে টিউবওয়েলেই ‘বিনামূল্যের গ্যাস’, অবিশ্বাস্য হলেও সত্য!

Premium SEO Backlinks
Premium SEO Backlinks