বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Helldivers
  2. Topaz Photo Ai Pro 402
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন আদালত
  7. আইন ও পরামর্শ
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. ইসলাম
  11. কর্পোরেট
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খুলনা

পদোন্নতি পেতে ব্যাংকারদের ডিপ্লোমা ডিগ্রি লাগবে

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
এপ্রিল ২৯, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ

ব্যাংকিং খাতে মৌলিক ব্যাংকিং জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি এবং পেশাগত গতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম–সংক্রান্ত (ব্যাংকিং ডিপ্লোমা) আগের প্রজ্ঞাপনে সংশোধন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনার ফলে কোনো ব্যাংক কর্মকর্তা অন্য ব্যাংকে পদোন্নতি নিয়ে গেলে তাঁকে অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ১৫ বছরের অভিজ্ঞতা আছে এবং জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাংকের নিয়োগ পাওয়া ব্যক্তিদের ডিপ্লোমা প্রয়োজন হবে না।

এ নিয়ে নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তা যদি অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ পেতে চান, তাঁকে অবশ্যই ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা ব্যাংকিং ডিপ্লোমায় উত্তীর্ণ হতে হবে। মূলত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যোগদানের মাধ্যমে পদোন্নতি বা উচ্চতর পদ পাওয়ার ক্ষেত্রে এই যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে।

তবে অভিজ্ঞ কর্মকর্তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এ নিয়ে নির্দেশনায় বলা হয়েছে, যেসব কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানের পর অথবা ওই পদে পদোন্নতি পাওয়ার পর সফলভাবে ১৫ বছর অতিক্রম করেছেন, তাঁদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা থাকবে না। ফলে তাঁদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে অন্য কোনো ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হওয়ার শর্ত প্রযোজ্য হবে না।

সূত্র জানায়, ব্যাংকিং খাতের জটিলতা বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে কর্মকর্তাদের খাপ খাইয়ে নিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তবে যাঁরা দীর্ঘ দেড় দশক ধরে সিনিয়র পর্যায়ে কাজ করছেন, তাঁদের অর্জিত বাস্তব অভিজ্ঞতাকে সম্মান জানিয়েই ১৫ বছরের এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জয়সোয়ালের দাবি, বাংলাদেশে সাম্প্রদায়িক হামলাকে ব্যক্তিগত শত্রুতা-প্রতিহিংসা বলা হচ্ছে

Rocketpot Canada real money crypto casino and sports

Rocketpot Canada real money crypto casino and sports

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে গালিগালাজসহ তিন ঘটনায় তিনজনকে থানায় সোপর্দ

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

সুন্দরবন ঘুরতে গিয়ে নদীতে নৌকা উল্টে নারী পর্যটক নিখোঁজ

যুক্তরাষ্ট্রে কী করছেন শাবনূর, কাদের সঙ্গে সময় কাটছে নায়িকার

ময়মনসিংহে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, তিনজনকে পুলিশে সোপর্দ

র‍্যাবের সংবাদ সম্মেলনঃ মোহাম্মদপুরের অপরাধীরা জামিনে বেরিয়ে একই অপরাধে জড়াচ্ছে

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

ভোলার চরফ্যাশনে পুকুরে মাটি কাটতেই বের হচ্ছে গ্যাস!

Premium SEO Backlinks
Premium SEO Backlinks