বাংলাদেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিপুল ভোটে যুগ্ম সম্পাদক পদে বিজয়ী দৈনিক জনচিত্র’র সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান রিয়াজ,
বিপুল ভোট ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।
গত ১৪ মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত এসএসপির প্রতিনিধি সাংবাদিকরা ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি জেলা কমিটি থেকে দুই থেকে তিনজন প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এদিকে এবারের নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে বিজয়ী দৈনিক জনচিত্র’র সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান রিয়াজ।
সাংবাদিক সমাজে তার দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার অবস্থান এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি সাংবাদিক মহলে ব্যাপক পরিচিত ও আস্থাভাজন হিসেবে পরিচিত। তার এই বিজয়ে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি গোলাম ফারুক মজনু দীর্ঘদিন ধরে দৈনিক বিপ্লবী জনতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে সাংবাদিকতা অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ বর্তমানে মোহনা টিভি’র চিফ এডিটর (প্ল্যানিং, অনলাইন ও কারেন্ট অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ নেছার উদ্দিন, মোঃ ফজলে নেওয়াজ ও মোঃ আনোয়ারুজ্জামান আজাদ; যুগ্ম সম্পাদক পদে এড. হাসান আলম সুমন; সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম, মোঃ মিরাজ হোসেন ও মোঃ শহিদুল ইসলাম; কোষাধ্যক্ষ পদে শুভঙ্কর সেন শুভ; দপ্তর সম্পাদক পদে মীম আক্তার; আন্তর্জাতিক সম্পাদক পদে আব্দুল মান্নান; সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন; মহিলা বিষয়ক সম্পাদক পদে নিপা আক্তার; সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আর কে রিপন; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান এবং কার্যনির্বাহী সদস্য পদে এনায়েত হোসেন খান রিমন, শরিফুল ইসলাম, মোকাম্মেল হোসেন চৌধুরী, রঞ্জন লোদ রাজু, সুমা রানী কর্মকার ও মোঃ ফারুক হোসেন বাপ্পি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি গোলাম ফারুক মজনু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ সংগঠনের সকল সদস্য, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, তৃণমূল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় এসএসপি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সমস্যা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন



















