বৃহস্পতিবার , ৭ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Helldivers
  2. Topaz Photo Ai Pro 402
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন আদালত
  7. আইন ও পরামর্শ
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. ইসলাম
  11. কর্পোরেট
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খুলনা

মাদারীপুরের ‘বোমারু’ ফয়সাল গ্রেপ্তার, হত্যা–ধর্ষণসহ আছে ১৭ মামলা

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মে ৭, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ণ

মাদারীপুরের কালকিনিতে চিহ্নিত সন্ত্রাসী ফয়সাল তালুকদার ওরফে বোমারু ফয়সালকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মামলা আছে।

গতকাল বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম।

এর আগে গতকাল ঢাকার কাফরুল এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে কালকিনি থানার পুলিশ। বোমারু ফয়সালকে নিয়ে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর দেশের প্রথম সারির পত্রিকার  অনলাইনে ‘কালকিনিতে “বোমারু” ফয়সালের ত্রাসের রাজত্ব, এলাকাছাড়া মানুষ, ভয় পায় পুলিশও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

গ্রেপ্তার ফয়সাল কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর এলাকার বজলু তালুকদারের ছেলে। স্থানীয় লোকজন তাঁকে ‘বোমারু ফয়সাল’ নামেই চেনেন। স্থানীয় লোকজনের ভাষ্য, কালকিনিতে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, বিস্ফোরণ, ধর্ষণের ঘটনাসহ যত ধরনের অপরাধ ঘটে, তার একটি বড় অংশের সঙ্গে যুক্ত ‘বোমারু ফয়সাল বাহিনী’।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল তালুকদার দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ আছে। এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায়।

ফয়সাল তালুকদারের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কালকিনির বিভিন্ন এলাকার লোকজন স্বস্তি প্রকাশ করেন। তাঁরা তাঁর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ক্লোন ও নকল মোবাইল ফোন ব্যবহার ঠেকাতে নতুন নিয়ম এনইআইআর এর

আমার রাজকপাল, ৫০২ ভরি স্বর্ণ প্রসঙ্গে বললেন নিপুণ রায়

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার তিন সংবাদকর্মী

না ভোলার গান ‘আমরা ভোলা জেলার মানুষ’

বজ্রপাতে বাবার মৃত্যু, হাসপাতালে লাশের পাশে কাঁদছিল দুই শিশু

‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব’ লিখে ফেসবুকে পোস্ট করা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

ইসলামী আন্দোলনের ‘আসন’ ফাঁকা রেখেই জামায়াতসহ ১০ দলের নির্বাচনী ঐক্যের ঘোষণা

১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার: তনু হত্যা মামলা

Premium SEO Backlinks
Premium SEO Backlinks