সোমবার , ১৫ জুন ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড জার্মানির

প্রতিবেদক
Zahid Hassan
জুন ১৫, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছে জার্মানি। কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দলের তালিকায় শীর্ষে উঠে এসেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই ম্যাচের আগে বিশ্বকাপে জার্মানির মোট গোল ছিল ২৩২টি। কুরাসাওয়ের জালে সাতবার বল জড়িয়ে সেই সংখ্যা এখন পৌঁছেছে ১১৩ ম্যাচে ২৩৯–এ। তাতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এত দিন শীর্ষে থাকা ব্রাজিলকে পেছনে ফেলেছে জার্মানি।

বিশ্বকাপে ব্রাজিলের মোট গোল ১১৫ ম্যাচে ২৩৮টি। দুই দলই বিশ্বকাপ অভিযান মাত্র শুরু করল। শেষ পর্যন্ত কে শীর্ষে থাকে, সেটিই দেখার বিষয়।

বিশ্বকাপের ইতিহাসে আক্রমণাত্মক ফুটবলের জন্য বরাবরই পরিচিত জার্মানি। ১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপ খেলার পর থেকে তারা নিয়মিতভাবেই গোলের বন্যা বইয়ে দিয়ে আসছে। মিরোস্লাভ ক্লোসা, জার্ড মুলার ও টমাস মুলারের মতো কিংবদন্তিরা এই রেকর্ড গড়ার পথে বড় ভূমিকা রেখেছেন।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় জার্মানি ও ব্রাজিলের পর রয়েছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনা–লিওনেল মেসির দেশ অবশ্য গোলে এই দুই দেশ থেকে বেশ পিছিয়ে আছে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গোলসংখ্যা ৮৮ ম্যাচে ১৫২। এরপর যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮) ও স্পেন (১০৮)।

জার্মানি নিজেদের পরের ম্যাচ খেলবে ২১ জুন রাত দুইটায় আইভরিকোস্টের বিপক্ষে। গত দুই আসরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া জার্মানি এবার বড় কিছু করার স্বপ্ন দেখছে।

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান কলা চাষিদের

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

সালাম দেওয়ার রীতি চালু হলো যেভাবে

‌‘সুযোগ পেলে প্রথম দিন থেকে দেশের কল্যাণে কাজ করবে বিএনপি’

একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশু এনআইসিইউতে, বাঁচানোর চেষ্টায় মা–বাবা

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড জার্মানির

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া

যৌথ অভিযানে গ্রেপ্তার অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা

তারুণ্যের উৎসবে রূপালী ব্যাংকের র‍্যালি

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত