শনিবার , ২৯ আগস্ট ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর

প্রতিবেদক
Daily Janachitra
আগস্ট ২৯, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ

ফিফার বিশাল এক দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন দুই আর্জেন্টাইন ক্রীড়া বিপণন নির্বাহী। লাভজনক সম্প্রচারস্বত্ব পেতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা তাঁরা স্বীকার করেছেন। বিচার এড়াতে মার্কিন কৌঁসুলিদের সঙ্গে সমঝোতা চুক্তির অংশ হিসেবে গত বৃহস্পতিবার তাঁরা এই স্বীকারোক্তি দেন।

সেই দুই ক্রীড়া নির্বাহী হলেন বাবা ও ছেলে—হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস। ২০১৫ সালে ফিফা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলোতে আলোড়ন সৃষ্টিকারী এক বিস্তৃত তদন্তের পর অভিযুক্ত করা হয়েছিল তাঁদের।

জুরিখে ফিফা কর্মকর্তাদের ওপর অভিযানসহ সেই মার্কিন তদন্তের ফলে ধারাবাহিক গ্রেপ্তার, বিচার এবং পরবর্তী সময়ে দোষী সাব্যস্ত হওয়া ও অপরাধ স্বীকারের ঘটনা ঘটে।

একটি মূলতবি অভিশংসন চুক্তির (ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট) অধীনে যুক্তরাষ্ট্র জিনকিসদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে নেবে। তাঁরা ফিফা, কনক্যাকাফ ও কনমেবলকে প্রতারিত করার একটি পরিকল্পনা প্রণয়নের কথা স্বীকার করেছেন। চুক্তির অংশ হিসেবে তাঁদের পাঁচ কোটি ডলার বাজেয়াপ্ত করার বিষয়েও সম্মতি দিয়েছেন এই বাবা-ছেলে।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত এই দুই ব্যক্তি বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক মিডিয়া ও বিপণনস্বত্ব পেতে ফুটবল কর্তাদের সমর্থন অর্জনের জন্য ‘কোটি কোটি ডলারের বাণিজ্যিক ঘুষ দিয়েছেন এবং দিতে সম্মত হয়েছেন’।

নথিতে বলা হয়, আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’র সহমালিক জিনকিসরা বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো ম্যাচের সম্প্রচারস্বত্ব পেতে ঘুষের আশ্রয় নিয়েছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর

জাঁকজমকপূর্ণ আয়োজনে এসএসপির ৮ম বর্ষপূর্তি উদযাপন

মাইলস্টোন ট্রাজেডি : ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশসহ পয়েন্ট টেবিলে কারা কোথায়

মুসল্লির তাসবিহ শেষ হওয়ার আগেই ইমাম রুকু, সিজদা থেকে উঠে গেলে করণীয়

২-৩ হাজার রুপি পারিশ্রমিক থেকে ‘লেডি সুপারস্টার’ নয়নতারা

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড জার্মানির

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য বাংলাদেশ থেকে মনোনীত মারিয়া আক্তার বেবী

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা