চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে র্যাব। হত্যাকাণ্ডে জড়িত আসামিও র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন। তবে গ্রেপ্তার আসামির সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আসামি গ্রেপ্তারে অভিযান চলমান বলে জানিয়েছেন র্যাব–১১–এর সিপিসি–২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বলেন, ‘এখনই আসামির সংখ্যাটা বলতে চাচ্ছি না। সংখ্যাটা বললে অপরাধীরা সতর্ক হয়ে যেতে পারে। তবে এখন এইটুকু বলতে পারি, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত। আর চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার শিকার হয়েছেন।’
Facebook Comments Box



















