মঙ্গলবার , ১৯ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Helldivers
  2. Topaz Photo Ai Pro 402
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন আদালত
  7. আইন ও পরামর্শ
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. ইসলাম
  11. কর্পোরেট
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খুলনা

‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’, জবিতে ছাত্রদলের প্রচার

প্রতিবেদক
দৈনিক জানচিত্র
মে ১৯, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ণ

‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’—এই বার্তা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দেশবিরোধী গোষ্ঠীর অপপ্রচার রোধে তারা এ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিতরণ করা লিফলেটে গণভোটের চারটি প্রশ্নের ব্যাখ্যা তুলে ধরে বিএনপির অবস্থান উল্লেখ করা হয়। তাতে বলা হয়, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নের কিছু অংশ জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল তাতে আপত্তি জানিয়েছিল।

লিফলেটে বলা হয়, বিএনপি ১০০ সদস্যের উচ্চকক্ষ প্রতিষ্ঠায় সংসদের আসনসংখ্যার আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে। দলটি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়, এমন উচ্চকক্ষের কাছে সংবিধান সংশোধনের মতো বিষয় পাঠানোর বিরোধিতা করে। এতে আরও উল্লেখ করা হয়, জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের নোট অংশ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের রায় পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

লিফলেটে গণভোটের ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নের বিষয়ে বিএনপির পূর্ণ সমর্থনের কথা তুলে ধরা হয়েছে। সেখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধিসহ অন্যান্য সংস্কার বাস্তবায়নে বিএনপির অঙ্গীকারের কথা বলা হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধেই শিক্ষার্থীদের সচেতন করতে এ প্রচার চালানো হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাই জাতীয় সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়; এটি গণতন্ত্র পুনর্গঠন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার একটি অঙ্গীকার। বিএনপি সব সময় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেয় এবং জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের মতামত, অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনার নতুন ধারা গড়ে তুলতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কাছে জুলাই জাতীয় সনদের বার্তা পৌঁছে দিতে কাজ করছে। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষাবান্ধব রাষ্ট্র বিনির্মাণে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
Premium SEO Backlinks
Premium SEO Backlinks